খেলা

করুনারত্নের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক: আবারও প্রথম ম্যাচেরই পুনরাবৃত্তি। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে বোলারদের জন্য রাখা হয়নি তেমন কিছু।

খুব সহজেই রান করছেন ব্যাটসম্যানরা। যার ফলে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে টস জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিক শ্রীলঙ্কা।

আগের ম্যাচেই ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ২৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। আজ (বৃহস্পতিবার) শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে অপ্রতিরোধ্য তিনি।

অনবদ্য ব্যাটিংয়ে ক্যান্ডি টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনেই বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি তুলে। নিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

অবশ্য করুনারত্নে আউট হতে পারতেন মাত্র ২৮ রানে। তাসকিন আহমেদের বলে করুনারত্নের ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপে। সেখানে দাঁড়ানো নাজমুল হোসেন শান্ত সহজ ক্যাচটি ছেড়ে দেন। শান্তর হাতে জীবন পেয়ে তুলে নিলেন ক্যারিয়ারের ১২তম শতক।

বাংলাশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে রানের দেখা পাননি করুনারত্নে। চার ইমিংস মিলিয়ে মাত্র একটি ফিফটি। বাংলাদেশ সিরিজে সে আক্ষেপ ঘোচাচ্ছেন তিনি। আগের ম্যাচে ডাবল হান্ড্রেডের পর এবার শতক হাকিয়ে অপরাজিত তিনি।

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ইনিংসের ৫৪তম ওভারে তাইজুল ইসলামের বলে ডিপ মিড উইকেটে পাঠিয়ে ২ রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির স্বাদ পান করুনারত্নে। ১৬৫ বলে তিন অঙ্কের কোটা ছুঁয়েছেন ১৩টি চারের মারে।

বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্টে ব্যক্তিগত ৫০০০ রানের মাইলফল স্পর্শ করেন করুনারত্নে। দশম শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসেবে টেস্ট এই অর্জনের সঙ্গী হয়েছেন তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা