খেলা

আবারও মেসি-নেইমার এক সঙ্গে! 

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির ভবিষ্যত এখনও অনিশ্চিত। ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুমে কোন দলের জার্সি গায়ে জড়াবেন মেসি, তা জানা নেই কারও।

তবে বর্তমান সময়ের অন্যতম সেরা এ ফুটবলারকে দলে পেতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

আগামী জুনে শেষ হয়ে যাবে স্প্যনিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তি। নিজের শৈশব থেকে খেলে আসা ক্লাবটির সঙ্গে এখনও চুক্তি নবায়ন করেননি এ ফুটবল জাদুকর। ফলে ২০২১-২২ মৌসুমে তিনি চাইলে, ফ্রি-তেই যোগ দিতে পারবেন অন্য যেকোনো ক্লাবে।

আর এ সুযোগটিই নিতে চাইছে পিএসজি। নতুন মৌসুম শুরুর আগেই মেসির জন্য তিন বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে ফ্রান্সের চ্যাম্পিয়নরা। এমন খবরই জানাচ্ছে ব্রাজিলের সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টস। তাদের বরাত দিয়ে একই খবর ছেপেছে গোল এবং মার্কাও।

মেসিকে দলে নেয়ার জন্য কত অর্থ খরচ করতে রাজি পিএসজি- তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে টিএনটি স্পোর্টস তাদের প্রতিবেদনে লিখেছে, অন্যান্য ক্লাবের তুলনায় অনেক বেশি অঙ্কের প্রস্তাবই প্রস্তুত করেছে পিএসজি। এখন শুধু মেসির ইচ্ছার অপেক্ষায় রয়েছে তারা।

প্রাথমিকভাবে দুই বছরের জন্য মেসিকে দলে নেবে পিএসজি।

পরে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো যাবে- এমন শর্তই উল্লেখ করা থাকবে। মেসি বা বার্সেলোনার পক্ষ থেকে এ গুঞ্জনের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা