খেলা

অক্সিজেন কিনতে ভারতকে ৪৭ লাখ টাকা দিলেন ব্রেট লি

স্পোর্টস ডেস্ক: এমনিতে ব্রেট লির উত্তরসূরি অস্ট্রেলিয়ান তারকা পেসার প্যাট কামিন্স। লির পর দেশের জার্সি গায়ে জড়িয়েছেন কামিন্স। কিন্তু একটা জায়গায় কামিন্সকে ঠিকই অনুসরণ করেছেন লি। কলকাতা নাইট রাইডার্স পেসারকে দেখে অনুপ্রাণিত হয়ে ভারতকে অক্সিজেনের জন্য দান করেছেন ব্রেট লি।

খেলোয়াড়ি জীবন এবং এরপরও অনেকবারই ভারতে এসেছেন তিনি। এই সময়ে দেশটির মানুষের ভালোবাসা তার হৃদয়ে আলাদা জায়গা করে আছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন সাবেক এই তারকা পেসার।

তিনি লিখেছেন, ‘ভারত সবসময়ই আমার কাছে দ্বিতীয় বাড়ি। যে ভালোবাসা আমি পেশাদার ক্যারিয়ার এবং তার পরও এই দেশের মানুষের কাছ থেকে পেয়েছি, সেটা আমার হৃদয়ে বিশেষ জায়গা করে আছে। তাদের এই মহামারির সময় কষ্ট পেতে দেখাটা আমার জন্য খুবই কষ্টের।’

নিজের ওই টুইট বার্তায় সব সম্মুখ সারির যোদ্ধাদের ধন্যবাদ জানান ব্রেট লি। একই সঙ্গে ভারতকে অক্সিজেনের জন্য একটি বিট কয়েন দান করার কথা জানান তিনি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৭ লাখ টাকা।

এই বিষয়ে লি লিখেছেন, ‘আমি ক্রিপ্টো রিলিফকে একটি বিটকয়েন দান করব যাতে ভারতজুড়ে তারা অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা করতে পারে। এখন আমাদের একত্রিত হওয়ার সময় এসেছে এবং যতটা সম্ভব অন্যকে সহযোগিতা করার। আমি সব সম্মুখ সারি যোদ্ধাদেরও ধন্যবাদ দিতে চাই যারা সারাক্ষণই এই কঠিন সময়ে কাজ করে যাচ্ছে।’

এর আগে ভারতীয় প্রধানমন্ত্রীর তহবিলে অক্সিজেন কিনতে ৫০ হাজার ইউএস ডলার দান করেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা