খেলা

করোনা ভয়ে আইপিএল ছাড়লেন টাই

ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই। তার দেখা দেখি দেশটির একাধিক খেলোয়াড় ভারত ছাড়তে ইচ্ছা প্রকাশ করেছেন। এমনটাই জানিয়েছে ক্রিকেট ডট কম ডট এইউ।

এবারের আইপিএলে রাজস্থান রয়ল্যাস শিবিরে ছিলেন অ্যান্ড্রু টাই। চলমান আইপিএলে মোট ১৬ জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অংশ নিয়েছেন। তার মধ্যে রয়েছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্সের মতো তারকারা।

শুধু তাই নয় কোচ হিসেবে রিকি পন্টিং, সায়মন ক্যাটিচরাও অবস্থান করছেন ভারতে। এদিকে ম্যাথু হেইডেন, ব্রেট লি, মাইকেল স্ল্যাটাররা ধারাভাষ্যকার হিসেবে অংশ নিয়েছেন এবারের আসরে।

কিন্তু ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেনঅ্যান্ড্রু টাই। এমন সিদ্ধান্তটি আসে একদিনে ভারতে যখন রেকর্ড সাড়ে ৩ লাখ করোনা শনাক্তের খবর আসে। মুম্বাই থেকে কাতারের দোহা হয়ে স্বদেশ ফিরছেন টাই। তিনি জানিয়েছেন, একাধিক অস্ট্রেলিয়ান খেলোয়াড় তার সঙ্গে যোগাযোগ করেছেন। ঠিক কোন পথে ফিরছি সেটা জানতে চেয়েছেন তারা।

‘যারা আমার খোঁজ নিয়েছেন তারা অনেক উদ্বিগ্ন। আমি নিশ্চিত নয়। তবে অনেকেই আমার পথ ধরতে পারেন।’ যোগ করেন অ্যান্ড্রু টাই।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা