খেলা

সিরিজ জিতল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক: ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছিল জিম্বাবুয়ের। জিততে পারলে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো সিরিজ করায়ত্ত করতে পারত তারা। কিন্তু ঘরের মাঠে সেই কাজটি আপ্রাণ চেষ্টা করেও পারেনি স্বাগতিকরা।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে রোববার পাকিস্তানের কাছে ২৪ রানে হেরেছে জিম্বাবুয়ে। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান।

হারারেতে আগে ব্যাট করতে নেমে তিন উইকেটে ১৬৫ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রানে অপরাজিত থাকেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ৬০ বলের ইনিংসে তিনি হাকান পাচটি চার ও তিনটি ছক্কা। অধিনায়ক বাবর আজম করেন ৪৬ বলে ৫২ রান।

এই ইনিংসের সুবাদে বিরাট কোহলিকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

১৬৬ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো ছিল জিম্বাবুয়ের। বিশেষ করে টপ অর্ডারের ব্যাটসম্যানরা ভালো করেছিল। কিন্তু সেই ধারা ধরে রাখতে পারেনি মিডল অর্ডারের ব্যাটসম্যানরা। হাসান আলীর তোপে সাত উইকেটে ১৪১ রান করতে পারে স্বাগতিকরা।

ওপেনার মাধেবেরে ৪৭ বলে করেন সর্বোচ্চ ৫৯ রান। মারুমানি ৩৫, ব্রেন্ডন টেলর ২০, মুসাকান্দা ১০ রান করেন। বাকিদের সবার রান ছিল দশের নিচে। পাকিস্তানের হয়ে বল হাতে ৪ ওভারে ১৮ রানে সর্বোচ্চ চার উইকেট নেন হাসান আলী। ফলে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনিই। হ্যারিস রউফ দুটি ও মোহাম্মদ হাসনাইন একটি উইকেট নেন।

টি-টোয়েন্টি সিরিজ শেষ। এবার টেস্টের পালা। আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। ৭ মে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা