খেলা

অক্সিজেনের জন্য সাড়ে ৭ কোটি রুপি দিলো মোস্তাফিজদের দল

ক্রীড়া ডেস্ক : ভারতের করোনাভাইরাসের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। অক্সিজেনের অভাবে হাহাকার করছে ভারতের মানুষ।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বিভিন্ন তারকা এগিয়ে এসেছেন সাহায্যে। এবার মোস্তাফিজদের দল রাজস্থান বড় অঙ্কের সাহায্য ঘোষণা দিলো।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে রাজস্থান রয়্যালস। মোস্তাফিজের দল সাড়ে ৭ কোটি ইন্ডিয়ান রুপি করোনাকালীন দুর্যোগে খরচ করবে।

ফ্র্যাঞ্চাইজিটির ফাউন্ডেশন রয়্যাল রাজস্থান ফাউন্ডেশন ও ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট (ব্যাট) যৌথভাবে কাজ করবে।

ভারতে করোনাকালীন দুর্যোগে ব্যাট 'অক্সিজেন ফর ইন্ডিয়া' নামে একটি ক্যাম্পেইন চালাচ্ছে। এর মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে। পুরো ভারতজুড়ে কাজ করবে তারা। তবে প্রাথমিকভাবে তাদের নজর রাজস্থান রাজস্থানে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা