খেলা

হ্যাটট্রিক জয়ে শীর্ষে বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক: রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের রথ চলছেই। টানা তিন ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের পর রোববার বেঙ্গালুরু হারায় সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)।

টানা এই এই তিন ম্যাচ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখল বেঙ্গালুরু।

রোববার (১৮ এপ্রিল) চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডি ভিলিয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে ২০৪ রানের পাহাড় গড়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

দলের হয়ে ৪৯ বলে ৯ চার ও তিন ছক্কায় ৭৮ রান করেন বেঙ্গালুরুর অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার ম্যাক্সওয়েল। ৩৪ বলে ৯ চার ও তিন ছক্কায় অপরাজিত ৭৬ রান করেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডি ভিলিয়ার্স।

অথচ ইনিংসের শুরুতে মাত্র ৯ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বেঙ্গালুর। সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরান ম্যাক্সওয়েল। তৃতীয় উইকেটে পাদিক্কলের সঙ্গে গড়েন ৮৪ রানে জুটি।

টার্গেট তাড়া করতে নেমে এক উইকেটে ৫৭ রান করা কেকেআর এরপর ৫৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়। শেষ দিকে সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালান কেকেআরের ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

২৫ বলে ২৬ রান করে ফেরেন সাকিব। ২০ বলে ৩১ রানে ফেরেন রাসেল। ৮ উইকেটে ১৬৬ রানে ইনিংস গুটায় কেকেআর। ৩৮ রানের জয় পায় বেঙ্গালুরু।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা