খেলা

শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে তিন নতুন মুখ, বাদ সৌম্য

ক্রীড়া প্রতিবেদক : আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পেয়েছেন তিন নতুন পেসার- মুকিদুল ইসলাম, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম। আর বাদ পড়েছেন সৌম্য সরকার।

শুক্রবার ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিউজিল্যান্ডের বিপক্ষে সদস্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছে পেসার শরিফুলের। তবে টেস্ট দলে ডাক পেলেন এই প্রথম। আর মুকিদুল ও শহিদুল সুযোগ পেলেন প্রথমবার।

অন্যদিকে অনেকদিন পর স্কোয়াডে ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। আছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও। আর আইপিএলের জন্য ছুটি পাওয়া সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের না থাকা নিশ্চিত ছিল আগেই।

সোমবার এই ২১ সদস্যের দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে কোয়ারেন্টিন পর্ব শেষে হবে অনুশীলন। এরপর নিজেদের মধ্যে প্রস্তুতিমূলক ম্যাচ খেলার পর ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড।

বাংলাদেশের প্রাথমিক দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, সাইফ হাসান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভাগত হোম চৌধুরি, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি চৌধুরি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা