খেলা

পাকিস্তানের কাছে সিরিজ হারলো দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি মিস করা ফখর জামান সেঞ্চুরি করেছেন তৃতীয় ওয়ানডেতেও। বাবর আজম অল্পের জন্য সেঞ্চুরি পাননি না। দুই মিলিয়ে ৩২০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল পাকিস্তান। পরে এতোবড় সংগ্রহ পেরুতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ২৮ রানে ম্যাচ হেরে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে আফ্রিকানরা। ২০১৩ সালের পর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান। প্রোটিয়াদের এই হারে কেউ কেউ হয়তো আইপিএলকেও দুষবেন!

চাকচিক্যের আইপিএলের সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের পক্ষে, বিপক্ষের মত নিয়ে বেশ আলোচনা হচ্ছে কিছুদিন ধরে। শ্রীলঙ্কা সফরকে উপেক্ষা করে সাকিব আল হাসান আইপিএল খেলতে গেলেন বলে বাংলাদেশেও কম আলোচনা হলো না। দক্ষিণ আফ্রিকার ঘটনা আরও আলোচিত।

দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ ব্যবধানে সমতায় ছিল দুই দল। অর্থাৎ তৃতীয় ম্যাচ যারা জিতবে সিরিজ তাদের। এমন অবস্থায় দেশের খেলা ছেড়ে আইপিএল খেলতে উড়াল দিয়েছেন দক্ষিণ আফ্রিকার নিয়মিত কয়েকজন ক্রিকেটার, কারণ তৃতীয় ম্যাচ খেলার পর রওনা দিলে কোয়ারেন্টাইন মেনে প্রথম থেকে আইপিএল খেলা সম্ভব নয়। ডেভিড মিলার,কাগিসো রাবাদা, আনরিক নরকিয়া, লুঙ্গি এনগিডি, কুইন্টন ডি ককদের মতো তারকা খেলোয়াড়রা তৃতীয় ওয়ানডে না খেলে আইপিএলের বিমান ধরেছেন। এদিকে, দলের প্রথম শ্রেণীর কয়েকজন ক্রিকেটারের অনুপস্থিতিতে সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে নেমে ২৮ রানে হারল দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরিয়ানে পাকিস্তানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। দুই ওপেনার ইমাম-উল হক ও ফখর জামান প্রথম উইকেটে তোলেন ১১২ রান। ইমাম ৭৩ বলে ৩ চারে ৫৭ রান করে ফিরলে তিনে নেমে ফখরের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক বাবর। দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ডি ককের 'বিতর্কিত' এক রান আউটের কারণে ডাবল সেঞ্চুরি মিস করা ফখর আজ সেঞ্চুরি করেছেন। দলীয় ২০৬ রানের মাথায় আউট হয়েছেন ১০৪ বলে ১০১ রান করে। তার ইনিংসে চারের মার ৯টি, ছক্কা ৩টি।

তার পরের ব্যাটসম্যানরা সেভাবে সুবিধা করতে না পারলেও শেষ দিকে একটা ছোট ঝড় তোলেন পেসার হাসান আলি। আর বাবর আজম অবিচলই ছিলেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৮২ বল খেলে করেছেন ৯৪ রান। চার মেরেছেন ৭টি, ছক্কা ৩টি। হাসান ১১ বলে করেন ৩২ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে কেশভ মহারাজ নিয়েছেন তিন উইকেট।

বড় সংগ্রহের জবাব দিতে নেমে পাকিস্তানি বোলিং আক্রমণের বিপক্ষে শুরু থেকেই বলের তালে রান তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রান তাড়ার কাজটা আরও কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ২৯২ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। দলটির পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেছেন ওপেনার মালান। ৬২ রান করেছেন কাইল ভারেরিনে। আন্দিলে ফেলুকাওয়ে করেছেন ৫৪ রান।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ নাওয়াজ ৩৪ রানে ও শাহিন শাহ আফ্রিদি ৫৮ রানে তিনটি করে উইকেট নিয়েছেন। দুই উইকেট নিয়েছেন হারিস রউফ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘ...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা