খেলা

ক্রিকেট থেকে বিদায় নিলেন ইরফান

ভারতীয় ক্রিকেট দলে একসময়ের নির্ভরযোগ্য বোলার ইরফান পাঠান। সম্প্রতি সবধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই বাঁহাতি ফাস্ট বোলার।

ভারতের জার্সিতে ২৯টি টেস্ট, ১২০টি ওয়ানডে এবং ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন ইরফান পাঠান। দীর্ঘ ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে মোট ৩০১টি উইকেট শিকার করেছেন তিনি।

২০০৩ সালের ডিসেম্বরে মাত্র ১৯ বছর বয়সে ইরফানের অভিষেক হয়। ২০০৪ সালে পাকিস্তান সফরে নিজের জাত চেনান এই পেসার। এরপর থেকে দীর্ঘ সময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন ইরফান।

পাকিস্তানের বিপক্ষে ২০০৬ সালে টেস্টে হ্যাটট্রিক করেন ইরফান। এছাড়া তার ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় পারফরম্যান্স ছিল ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। সে ম্যাচের সেরা পারফর্মার হিসেবে ম্যাচ সেরার পুরস্কার নেন তিনি।

দলের প্রয়োজনে ক্যারিয়ারের শেষ দিকে অলরাউন্ডারের ভূমিকায় দেখা গেছে পাঠানকে। কখনো টপ অর্ডারে খেরতে দেখা গেছে তাকে। মাত্র ২৯ টেস্টের ক্যারিয়ারে ব্যাট হাতে তার গড় ৩১.৫৭। এই ফরম্যাটে একটি সেঞ্চুরি ও ৬টি ফিফটি আছে তার।

ইরফানের একদিনের ক্রিকেটের গড়ও খুব একটা খারাপ না। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে তার ব্যাটিং গড় যথাক্রমে ২৩.৩৯ এবং ২৪.৫৭।

জাতীয় দলে ক্যারিয়ারের শেষ দিকে পারফরম্যান্সের গ্রাফ ক্রমান্বয়েই নিম্নমুখী ছিল ইরফান পাঠানের। ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টেস্ট খেলেন ২০০৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে। তবে স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেটে আরো বছর চারেক খেলেন তিনি। ২০১২ সালে নিজের শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন ইরফান।

এরপর ঘরোয়া ক্রিকেট চালিয়ে গেছেন এ ভারতীয় পেসার। সঙ্গে ক্রিকেট কোচিংও করিয়েছেন এ বোলিং জিনিয়াস। তবে শেষ পর্যন্ত সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি।

অবসর পরবর্তী সময়ে তার পরিকল্পনা সম্পর্কে অবশ্য কিছু জানাননি ইরফান পাঠান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা