খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপের ড্র অনুষ্ঠিত 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাফুফে’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট'।

শনিবার সকালে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁ হোটেলে এ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। গ্রুপ এ’তে বাংলাদেশের সঙ্গী ফিলিস্তিন ও শ্রীলংকা। গ্রুপ বি’তে লড়াই করবে বুরুন্ডি, শিসেলস, মরিশাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে আমরা মুজিববর্ষে ১০০ টি ইভেন্ট আয়োজন করবো। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজন করছে ৬ জাতির বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০২০। আমি এ টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শিদী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামীলীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম, বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ড. কামাল আবু নাছের চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। স্পন্সর প্রতিষ্ঠান কে স্পোর্টস এর সিইও ফাহাদ এম করিম, ফিফা কাউন্সিল মেম্বার মিস মাহফুজা আক্তার কিরন সহ বাফুফে কর্মকর্তরা।

৬ জাতির এ টুর্নামেন্টের প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। খেলা আগামী ১৫ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৫ জানুয়ারি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা