খেলা

রংপুরকে ১৮০ রানের লক্ষ্য দিল রাজশাহী

আজ শুরু হলো বঙ্গবন্ধু বিপিএল এর সিলেট পর্ব। সিলেটের প্রথম দিনের প্রথম খেলায় এখন মুখোমুখি রংপুর রেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর দেড়টায়। এ ম্যাচে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর অধিনায়ক শেন ওয়াটসন। প্রথম ইনিংস এ নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে রাজশাহীর সংগ্রহ ১৭৯ রান।

এর আগে মুখোমুখি হওয়া ম্যাচে ৪৭ রানের বড় জয় পেয়েছিল রংপুর। এ জয়ের আত্মবিশ্বাস নিয়েই রাজশাহীর মুখোমুখি তারা। আট ম্যাচে ৩ জয় ও পাঁচ হারে ছয় পয়েন্ট শেন ওয়াটসনের দলের। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের সামনে।

অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট রাজশাহীর। পয়েন্টের দিক দিয়ে টেবিলের চারে আছে আন্দ্রে রাসেলের দল। তবে দ্বিতীয় স্থানে থাকা খুলনার পয়েন্টও ১০। রান রেট কম থাকায় পিছিয়ে আছে রাজশাহী।

ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে মাছরাঙা ও গাজী টিভির পর্দায়।

স্কোর

রাজশাহী রয়্যালস: ১৭৯/৪, ওভার ২০
বোপারা ৫০*
শোয়েব ৩৭

মোস্তাফিজ নিয়েছেন ২ উইকেট

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা