খেলা

সোশ্যাল মিডিয়ার কে জনপ্রিয়? মেসি না রোনালদো?

সময়ের সোর ফুটবলার মেসি এবং রোনালদো। কিন্তু দুজনের মধ্যে কে সেরা? দুই ভাগে বিভক্ত ফুটবল বিশ্ব। কেউ বলেন মেসি তো কেউ বলে রোনালদো। তবে ফুটবল বিশেষজ্ঞদের বেশিরভাগই বাজি ধরবে মেসির পক্ষে।

কিন্তু একটি জায়গায় মেসির থেকে ঢের এগিয়ে আছে রোনালদো। সামাজিক যোগাযোগের মাধ্যমে শুধু মেসি নয় বাকি সব ফুটবল তারকাদের পেছনে ফেলে শীর্ষে রোনালদো।

কার জনপ্রিয়তা বেশি তা নিয়েও হয়তো দ্বিমত থাকতে পারে। কিন্তু জনপ্রিয়তার মাপকাঠি যদি সামাজিক যোগাযোগের মাধ্যম হয়, তাহলে সেখানে মেসিকে অনেকটা পেছনে ফেলে দিয়েছেন জুভেন্টাস তারকা।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ফুটবল তারকাদের ফলোয়ারদের সংখ্যা একটি চিত্র দেয়া হলো।

নাম ফেসবুক (মিলিয়নে) ইনস্টাগ্রাম (মিলিয়নে) টুইটা (মিলিয়নে)

রোনালদো ১২৩ ৩৪৩ ৭৫

নেইমার জুনিয়র ৬১ ১০৩ ৪১

লিওনেল মেসি ৯০ ৯৯ টুইটার-নেই

হামেস রদ্রিগেজ ৩৩ ৪০ ১৮

গ্যারেথ বেল ২৯ ৩৭ ১৭

শুধু মসি নয়, অন্যসব খেলার তারকা যেমন, লেব্রোন জেমস, স্টিফেন কারি কিংবা কনর ম্যাকগ্রেগরের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের তুমুল জনপ্রিয় খেলা এনবিএ’র মহাতারকাদের অনেক পেছনে ফেলে দিয়েছেন পর্তুগিজ ফুটবলের যুবরাজ রোনালদো।

রোনালদোর ৩৪০ মিলিয়ন ফলোয়ারের বিপরীতে এনবিএ তারকা লেব্রোন জেমসের ফলোয়ার সংখ্যা ১০৬ মিলিয়ন। আরেক এনবিএ তারকা স্টিফেন কারির ফলোয়ার সংখ্যা ৪৩ মিলিয়ন।

রোনালদো জনপ্রিয়তার কাছে পিছিয়ে কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের ফলোয়ার ২৮৪ মিলিয়ন, মার্কিন সঙ্গীতশিল্পী টেলর সুইফটের ২৬৮ মিলিয়ন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ১৭৬ মিলিয়ন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৯০ মিলিয়ন আর পোপ ফ্রান্সিসের ফলোয়ার সংখ্যা ১১ মিলিয়ন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

থাপ্পড়ে সহপাঠীর কান ফাটানো সেই যবিপ্রবি শিক্ষার্থী বহিষ্কার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীকে থাপ্পড় মে...

দেশে বিশ্বমানের চিকিৎসা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মধ্যেই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা