খেলা

মুশফিকের খুলনাকে হারিয়ে শীর্ষে ঢাকা

সান নিউজ ডেস্ক: সতীর্থদের ব্যাটিং ব্যর্থতার দিনে লড়াই করেও দলকে জেতাতে পারলেন না মুশফিক। ঝড়ো হাফসেঞ্চুরিতে মাত্র ৩৩ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন মুশফিক। তবুও জেতাতে পারলেন না খুলনা টাইগার্সকে। শুক্রবার বঙ্গবন্ধু বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের কাছে ১২ রানে হেরেছে মুশফিকরা। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে মাশরাফি বিন মর্তুজার ঢাকা।

আসিফ আলীর ১৩ বলে অপরাজিত ৩৯ রানে ২০ ওভারে ঢাকা ৪ উইকেট হারিয়ে করে ১৭২ রান। কঠিন লক্ষ্যে মুশফিক লড়াই চালালেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। ২০ ওভারে খুলনা করতে পারে ৮ উইকেটে ১৬০ রান।

টস হেরে ব্যাটিংয়ে নামা ঢাকা উদ্বোধনী জুটি থেকে পায় ৪৫ রান। ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে পারেননি তামিম ইকবাল। ২৩ বলে ২৫ রান করে ঢাকার প্রথম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফেরেন তিনি। মোহাম্মদ আমিরের আঘাতের পর শফিউল ইসলাম তুলে নেন আরেক ওপেনার এনামুল হকের (১৫) উইকেট। খানিক পর আমিনুল ইসলামের ঘূর্ণিতে মাত্র ১ রানে আউট মেহেদী হাসান।

৬২ রানে ৩ উইকেট হারানো ঢাকাকে টেনে তোলেন মুমিনুল হক ও আরিফুল হক। ধৈর্যশীল ব্যাটিংয়ে দলের স্কোর বাড়িয়ে নেন তারা। চতুর্থ উইকেটে গড়েন ৫৬ রানের জুটি। ৩৬ বলে ৩ বাউন্ডারিতে ৩৮ রান করা মুমিনুলের আউটের সময় ঢাকার রান ১৫০ পর্যন্ত যায় কিনা, সেটাই ছিল সংশয়। যদিও আসিফ আলীর ঝড়ে শুধু দেড়শ ছাড়ালো না, ঢাকার রান পৌঁছে যায় ১৭২-এ।

পাকিস্তানি ব্যাটসম্যান আক্ষরিক অর্থেই ঝড় তুলেছিলেন। মাত্র ১৩ বলে খেলেন হার না মানা ৩৯ রানের ইনিংস। বিধ্বংসী ইনিংসটি তিনি সাজান ২ চার ও ৪ ছক্কায়। অন্যদিকে আরিফুল ৩০ বলে ৩ চার ও ১ ছয়ে অপরাজিত ছিলেন ৩৭ রানে।

মোহাম্মদ আমির ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২ উইকেট। আর একটি করে উইকেট শিকার শফিউল ইসলাম ও আমিনুল ইসলামের।

খুলনার ওপেনিংয়ে ছিল চমক। মেহেদী হাসান মিরাজ আগে থেকেই ছিলেন ওপেনারের ভূমিকায়, এই ম্যাচে তার সঙ্গী লেগ স্পিনার আমিনুল। বয়সভিত্তিক ক্রিকেটে অলরাউন্ডারের ভূমিকায় খেললেও আন্তর্জাতিক ক্রিকেট তার শুরু হয়েছে শুধুই বোলার হিসেবে। খুলনা অধিনায়ক মুশফিকের বাজি অবশ্য কাজে আসেনি। মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন আমিনুল। কিছুক্ষণ পর ফিরে যান মিরাজও (১৫)। শামসুর রহমান (৩) ও রাইলি রুশো (১৮) তাদের পথে হাঁটলে ৪৪ রানে ৪ উইকেট হারায় খুলনা।

ওই জায়গা থেকে নাজিবউল্লাহ জাদরানকে নিয়ে লড়াই করেছেন মুশফিক। নাজিবউল্লাহ ২৯ বলে ৩১ রান করে ফিরলেও মুশফিক আশা বাঁচিয়ে রেখেছিলেন খুলনার। ঝড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি পূরণ করেও অবশ্য দলকে জয়ের গন্তব্যে নিতে পারেননি। ৩৩ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬৪ রান করে আউট হয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

ঢাকার সবচেয়ে সফর বোলার হাসান মাহমুদ। ২০ বছর বয়সী পেসার ৪ ওভারে ৩২ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন মাশরাফি মুর্তজা, শাদাব খান ও থিসারা পেরেরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা