খেলা

বাংলাদেশে পা রাখার আগেই উইন্ডিজ শিবিরে করোনার হানা

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের আগে প্রথম দফার করোনাভাইরাস পরীক্ষায় একজনের পজিটিভ এসেছে। গায়ানার ডানহাতি বোলার রোমারিও শেফার্ড আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী ভাইরাসে। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। দলের সঙ্গে বাংলাদেশে আসা হচ্ছে না তার।

শেফার্ড এই সফর থেকে ছিটকে যাওয়ায় তার বদলে নেওয়া হয়েছে কিওন হার্ডিংকে। ২৪ বছর বয়সী এই ফাস্ট বোলার ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, যাতে ২৫.১১ গড়ে নিয়েছেন ৫৪ উইকেট। এই সফরে আসছেন না ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত ১০ তারকা ক্রিকেটার। করোনা আতঙ্কে নাম প্রত্যাহার করে নিয়েছেন অধিনায়ক জেসন হোল্ডার, কিয়েরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুকস, রোস্টন চেজ, শেল্ড কট্রেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার ও নিকোলাস পুরান। ব্যক্তিগত কারণে আসছেন না ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডউরিচ।

এবার করোনার কারণে আরও একজনকে হারালো উইন্ডিজ। তাদের ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, শেফার্ড আইসোলেশনে থাকায় দলের সঙ্গে সফর করতে পারছেন না। বোর্ডের প্রটোকল মেনে গত ২ জানুয়ারি সফরকারী দলের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়, তাতে একজনের পজিটিভ আসে। অন্যদের নেগেটিভ এসেছে।

১০ জানুয়ারি বাংলাদেশে পা রাখার আগে বৃহস্পতিবার সর্বশেষ টেস্ট করিয়েছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। ফল হাতে পাওয়ার পর রওনা হবে উইন্ডিজ দল। ২০, ২২ ও ২৫ জানুয়ারি হবে তিন ওয়ানডে। ৩ ও ১১ ফেব্রুয়ারি টেস্ট সিরিজের দুই ম্যাচ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা