খেলা

'আমি ভালো আছি, সবাইকে ধন্যবাদ'

ক্রীড়া ডেস্ক : হাসপাতাল থেকে ফেরার সময় ভক্ত ও সমর্থকদের উদ্দেশ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বলেছেন, “আমি ভালো আছি। জীবন ফিরে পেলাম। সবাইকে ধন্যবাদ।”

সৌরভ ছাড়পত্র পাচ্ছেন জেনে ভক্তরা হাসপাতালের সামনে ভিড় জমায়। এছাড়া তার নিজ বাড়ির সামনেও তৈরি হয় জনসমাগম। তাদেরকে ধন্যবাদ জানান পশ্চিবমঙ্গের মহারাজ খ্যাত সৌরভ গাঙ্গুলি। এছাড়া হাসপাতাল ছাড়ার সময় সৌরভ ধন্যবাদ জানান চিকিৎসক ও নার্সরা। খবর: আনন্দবাজার

বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, “চিকিৎসক, নার্স থেকে হাসপাতাল কর্মী এবং গুণমুগ্ধদের ধন্যবাদ।” হাসপাতাল ছাড়ার সময় অবশ্য এর বেশি কিছু বলেননি ভারতীয় ক্রিকেটের দাদা। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেও তিনি কোন উত্তর দেননি।

সৌরভ গাঙ্গুলি বাড়ি ফেরার পর উডল্যান্ডস হাসপাতালের সিইও রূপালি বসু বলেন, “সৌরভ সুস্থ হয়ে ওঠায় আমরা ভীষণ খুশি।” ক্রীড়া এই প্রসাশকের শারীরিক অবস্থা নিয়ে রূপালি জানান, তার বাকি যে দুটো ব্লকেজ রয়েছে তা গুরুতর নয়। যেকোন সময় চিকিৎসা করিয়ে নিলেই হবে।

সৌরভ গাঙ্গুলিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। তাকে অন্তত দুই সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। মেনে চলতে বলা হয়েছে নিয়ম-কানুন। এই সময়ের মধ্যে তার নানান শারীরিক পরীক্ষা চালিয়ে যাবেন চিকিৎসকরা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা