মেসির জোড়া গোলে বার্সার জয়
খেলা

মেসির জোড়া গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক : তুলনামূলক দুর্বল হুয়েসকার বিপক্ষে ১-০ গোলের জয়ে বছর শুরু করেছিল বার্সেলোনা। বুধবার রাতে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল আগের দলের চেয়ে তুলনামূলক শক্তিশালী অ্যাথলেটিকো বিলবাও। যাদের মাঠে কি না তিন বছর ধরে জয়ের দেখা পাচ্ছিল না বার্সেলোনা।

একে তো মৌসুমের শুরু থেকে একের পর এক পয়েন্ট খোয়ানোর ধাক্কা, অন্যদিকে বিলবাওয়ের মাঠ থেকে তিন বছর জয় না পাওয়ার তিক্ত অভিজ্ঞতা- দুইয়ে মিলে বার্সেলোনার জন্য চ্যালেঞ্জটা সহজ ছিল না। সেই চ্যালেঞ্জ জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিলেন বার্সা অধিনায়ক ও সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।

অধিনায়কের জোড়া গোলে বিলবাওয়ের মাঠ থেকে এবার জয় নিয়েই ফিরেছে বার্সেলোনা। মেসির দুই ও পেদ্রির এক গোলে বার্সেলোনা জিতেছে ৩-২ গোলের ব্যবধানে। বিলবাওয়ের পক্ষে গোল দুইটি করেছেন ইনাকি উইলিয়ামস ও ইকার মুনিয়াইন। শেষদিকে বিলবাও খানিক ভয় জাগালেও, পুরো ম্যাচে আধিপত্য ছিল বার্সেলোনারই।

তবে ঘরের মাঠে শুরুটা ঝড়ের বেগে করে বিলবাও। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে বার্সা রক্ষণকে স্রেফ তাসের মতো উড়িয়ে দিয়ে দুর্দান্ত এক পাল্টা আক্রমণে গোল করে স্বাগতিকরা। মাঝমাঠ থেকে আসা বল ধরে ডিফেন্ডার ক্লেমেন্ত লংলেকে পেছনে ফেলে বল জালে জড়ান উইলিয়ামস।

বিপদ আরও বাড়তে পারত বার্সেলোনার। মিনিট তিনেকের মধ্যে ফের জোরাল আক্রমণ সাজায় বিলবাও। কিন্তু সেবার শটটি লক্ষ্যে রাখতে পারেননি ইউরি বের্চিচ, মারেন পাশের জালে। সে দফায় বেঁচে যায় বার্সেলোনা। এরপর আর তেমন ভুল করেনি তারা, গুছিয়ে নিতে শুরু করে নিজেদের খেলা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা