খেলা

আইসিসি টেস্ট সংস্করণে আফগানিস্তানের নিচে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটে টাইগাররা এখন অবস্থান করছে মাত্র চার টেস্ট খেলা আফগানিস্তানের নিচে। দুই ধাপ এগিয়ে ১১ থেকে ৯ নম্বরে এসেছেন রশিদ খানরা। তাদের রেটিং পয়েন্ট ৫৭। আর ৫৫ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়েছে লাল সবুজের দল।

বুধবার ( ৬ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসির) হালনাগাদ করা র‌্যাকিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। অন্যদিকে ৯ নম্বরে অবস্থান করছে আফগানিস্তান।

টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের আগমন বাংলাদেশের প্রায় ১৭ বছর পরে। ভারতের বিপক্ষে ২০১৮ সালের জুন মাসে অভিষেক টেস্ট খেলা দলটি এখন পর্যন্ত খেলে মাত্র চারটি ম্যাচ। তার মধ্যে দুটিতে জয় দুটিতে হার। টাইগারদের বিপক্ষে একমাত্র ম্যাচেও দলটিতে জেতে ২২৪ রান।

অন্যদিকে ২০০১ সালে অভিষেক টেস্ট খেলা বাংলাদেশ এখন পর্যন্ত ম্যাচ খেলে ১১৯টি। তার মধ্যে হার ৮৯টি। ড্র ১৬টি আর জয় মাত্র ১৪টিতে। হার-জিতের ছোট এই পরিসংখ্যানে বোঝা যায় সাদা পোশাকে কতটা অসহায় মুমিনুল-মুশফিকরা।

সময়ের সঙ্গে পরিবর্তন হওয়ার কথা পারফরম্যান্সে। কিন্তু টেস্ট ক্রিকেটে হচ্ছে যেনো তার উল্টো। রঙিন পোশাকে যতটা উজ্জ্বল দেখা যায় সাদা পোশাকে ততটাই ধূসর। গত দুই বছরে ৭টি ম্যাচের মধ্যে বাংলাদেশ ইনিংস ব্যবধানেই হারে ৫টি ম্যাচে।

তবে টাইগারদের সামনে আফগানিস্তানকে আবার পেছনে ফেলার সুযোগ আছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেলে আবারো এগিয়ে যাবে বাংলাদেশ। তখন রেটিং পয়েন্ট দাঁড়াবে ৬৬। সময় বলে দেবে মুমিনুলরা আবার পেছনে ফেলতে পারবেন কী না আফগানদের।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা