খেলা

বৃহস্পতিবার হাসপাতাল ছাড়বেন সৌরভ গাঙ্গুলী

ক্রীড়া ডেস্ক : বড় ধরনের কোনো সমস্যা না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার (৬ ডিসেম্বর) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতিকে ডিসচার্জ করার সিদ্ধান্ত নেন। কিন্তু এখনই বাড়ি যেতে চাইছেন না সৌরভ। বরং নিজেই হাসপাতালে আরও একটা দিন কাটাতে চান দাদা। বুধবার তাই ছুটি দেওয়ার কথা থাকলেও, সৌরভের ইচ্ছাকে সম্মান দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ডিসচার্জ করার কথা জানিয়েছে।

এরঅগে মঙ্গলবার (৫ জানুয়ারি) বিশেষ ফ্লাইটে করে কলকাতায় এসে বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে দেখে বলেছিলেন, “সৌরভ এখন পুরোপুরি ফিট। চাইলে এখন ক্রিকেট খেলতে পারবেন, এমনকি ম্যারাথনে দৌড়াতেও পারবেন। কারণ সৌরভের কোনো বড়সড় সমস্যা নেই। ওর যে সমস্যা রয়েছে সেটা অধিকাংশ ভারতীয়র কখনো না কখনো হয়ে থাকে।”

চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, বাড়িতে গিয়ে পুরোপুরি বিশ্রামে থাকবেন তিনি। নিয়মিত চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক চেক-আপ চলবে।

এদিন সৌরভের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা জেনে বাইরেই দাদার অনুগামীরা প্ল্যাকার্ড হাতে অপেক্ষা করছিল। ‘কামব্যাক দাদা’ লেখা প্ল্যাকার্ড নিয়ে রীতিমত ভিড় জমে যায় হাসপাতালের বাইরে। তবে শেষ মুহূর্তে তাদের হতাশই হতে হয়।

শনিবার (০২ জানুয়ারি) বেলা ১টায় বুকে ব্যথা নিয়ে আচমকা হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলী। তাকে দক্ষিণ কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা তার শারীরিক ব্যাপারে বিস্তারিত খতিয়ে দেখে জানান ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়েছে সৌরভের।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা