খেলা

ঢাকায় টাইগারদের নতুন ব্যাটিং কোচ 

ক্রীড়া প্রতিবেদক : ঢাকায় এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়োগ পাওয়া নতুন ব্যাটিং কোচ জন লুইস। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এই ইংলিশ কোচ।

তবে এখনই তিনি কোচিং স্টাফদের সঙ্গে যোগ দিতে পারবেন না। সরকারের নিয়ম অনুযায়ী ইংল্যান্ড থেকে যারা আসবেন তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) লুইসের কোয়ারেন্টিন কমানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে।

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানিয়েছেন, সরকারের অনুমতি নিয়ে দুইবার করোনা পরীক্ষা করিয়ে ফলাফল নেগেটিভ এলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

তিনি বলেন, ‘ব্রিটিশ নাগরিকদের ক্ষেত্রে ১৪ দিনের বিধিনিষেধ রয়েছে। আমরা সে ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলেছি। সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। বিশেষ অনুমতির জন্য আবেদন করা হয়েছে। শুধু জন লুইস নন, আরও যে কজন ব্রিটিশ স্টাফ রয়েছেন তাদের কোয়ারেন্টিনের সময় মওকুফের জন্য আবেদন করা হয়েছে। এটি ইতোপূর্বেও সরকার আমাদের দিয়েছিলেন। সেটা প্রক্রিয়াধীন আছে। পরপর দু’টি পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হলেই তারা দলের সঙ্গে যোগ দিবেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা