খেলা

আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান নির্বাচিত

ক্রীড়া ডেস্ক : শশাঙ্ক মনোহরের বিদায়ের পর ফাঁকা পড়ে ছিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের পদটি। সেখানে অবশ্য অন্তবর্তীকালীন হিসেবে দায়িত্বভার সামলাচ্ছিলেন সিঙ্গাপুরের ইমরান খাজা। পূর্ণ মেয়াদের সভাপতি হওয়ার দৗেঁড়েও ছিলেন তিনি। তবে শেষপর্যন্ত পেরে উঠেননি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান গ্রেগ বার্কলের সঙ্গে।

আইসিসির চেয়ারম্যান পদে দুই বছরের মেয়াদ পুরো হয়ে যাওয়ায় চলতি বছরের জুলাই মাসে দায়িত্ব থেকে সরে দাঁড়ান মনোহর। তার বিদায়ের পর নতুন সভাপতির খোঁজ শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার (২৫ নভেম্বর) সংস্থাটির পক্ষ থেকে ঘোষণা করা হয় আইসিসির নতুন চেয়ারম্যানের নাম। ১৬ সদস্যের আইসিসি বোর্ড মেম্বারদের মধ্যে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। ১১তম সদস্য দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা গ্রেগ বার্কলেকে সমর্থন দেয়। এতেই খাজাকে হারিয়ে নতুন সভাপতি নির্বাচিত হন বার্কলে।

আইসিসির সভাপতি হিসেবে বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে বার্কলে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হওয়া সবসময়ই সম্মানের বিষয়। আমার সহকর্মী আইসিসি ডিরেক্টরদের এই সহযোগিতার জন্য ধন্যবাদ জানাতে চাই।’

‘আমরা আশা করছি করোনাকে দূরে সরিয়ে খেলার মাধ্যমে দ্রুত ঘুরে দাঁড়াতে পারব। সকলের সঙ্গে সম্মিলীতভাবে কাজ করে খেলাকে আরো শক্তিশালী করে তোলাই আমাদের লক্ষ্য। ক্রিকেটকে আরো বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রয়াস আমরা চালিয়ে যাব।’-যোগ করেন তিনি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা