ভোলায় বঙ্গবন্ধু টি-টেন টেপ টেনিস ক্রিকেট লীগের উদ্বোধন
খেলা

ভোলায় বঙ্গবন্ধু টি-টেন টেপ টেনিস ক্রিকেট লীগের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু টি-১০ টেপ টেনিস ক্রিকেট লীগ’র উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ভোলা টাউন স্কুল মাঠে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন লিংকন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন তুষার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবিদুল আলম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সাইফুল আলম বাবু কাজী, কোয়াব এর ভোলা জেলা সভাপতি কামরুল ইসলাম সৈকত, সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধন, চ্যানেল-২৪ জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু প্রমুখ।

কাউন্সিলর সালাহউদ্দিন লিংকন বলেন, তরুণদেরকে খেলাধুলা মুখি করার জন্য সবাইকে এ ধরণের টুর্নামেন্টের আয়োজন করা উচিত। প্রতিটি পাড়া মহল্লায় যদি এরকম খেলাধুলার আয়োজন করা হয় তাহলে যুব সমাজ মাদক ছেড়ে খেলাধুলায় উৎসাহিত হবে।

ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের আয়োজনে পুরো টুর্নামেন্টের আহ্বায়ক হিসেবে লীগ পরিচালনা করছেন জেলা ছাত্রলীগ সভাপতি প্রত্যাশী মোঃ রায়হান। টুর্নামেন্টে ১৬ দল অংশগ্রহণ করে।

টুর্নামেন্টের আহ্বায়ক রায়হান জানান, মাদক ছেড়ে তরুণদেরকে খেলাধুলায় উৎসাহিত করার জন্য কোয়াবের আয়োজনে এই টুর্নামেন্ট ছাড়া হয়। এর মাধ্যমে তরুণরা খেলাধুলায় উৎসাহিত হবে।

সান নিউজ/ইআর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা