খেলা

বীরের বেশে আবারও ক্রিকেটে প্রত্যাবর্তন রাজার

স্পোর্টস ডেস্ক : তিনি এলেন, দেখলেন, জয় করলেন, সে আর কেউ না আমাদের সকলের প্রিয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রায় দেড়যুগের ক্যারিয়ারে অনেকবার এমন করে দেখিয়েছেন তিনি, করলেন আরও একবার। দীর্ঘ ৪০৯ দিন পর মাঠে নেমে নিজের ক্যালমা দেখাতে খরচ করেছেন মাত্র ৭টি বল।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা। নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর এ ম্যাচ দিয়েই স্বীকৃত ক্রিকেটে ফিরলেন সাকিব। আর মাঠে ফিরে নিজের করা সপ্তম বলেই পেয়ে গেছেন প্রথম উইকেটের দেখা।

টস হেরে ব্যাট করতে নামা বরিশাল প্রথম পাওয়ার প্লে’র ছয় ওভার থেকে ২ উইকেট হারিয়ে ৩৮ রানের বেশি করতে পারেনি। সপ্তম ওভারে সাকিবকে আক্রমণে আনেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে সে ওভারে পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুবকে খোলসবন্দীই রাখেন সাকিব, খরচ করেন মাত্র ৩ রান।

প্রথম ওভারে উইকেট না পেলেও, নিজের করা দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাকিব সাজঘরে ফিরিয়ে দেন মারকুটে ব্যাটসম্যান আফিফ ধ্রুবকে। তবে উইকেটের ডেলিভারিটি আহামরি ভালো ছিল না। শর্ট পিচ ডেলিভারিটি ছিল লেগস্টাম্পের ওপরে, সেটি সজোরে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে জহুরুল ইসলাম অমির হাতে ক্যাচ তুলে দেন আফিফ, সাকিব পান নিজের প্রথম উইকেটের দেখা।

তবে সে ওভারেই চতুর্থ বলে আবার সাকিবকে লংঅন ও মিডউইকেটের মাঝামাঝি দিয়ে বিশাল ছক্কা হাঁকান তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ওভার থেকে সাকিব খরচ করেন ৮ রান। তিন ওভারে তার বোলিং ফিগার ১৮ রানে ১ উইকেট।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা