খেলা

শ্রীলঙ্কার ফ্লাইট মিস করলেন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক : আর কয়দিন পরই মাঠে গড়াবে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। আসন্ন এ লিগে গল গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে খেলতে সোমবার (২৩ নভেম্বর) শ্রীলঙ্কার ফ্লাইটে ওঠার কথা ছিল শহীদ আফ্রিদির।

তবে নির্দিষ্ট ফ্লাইট হাতছাড়া হয়ে গেছে এই তারকার। তাই নির্ধারিত সময়ের মধ্যে শ্রীলঙ্কায় পা রাখতে পারেননি আফ্রিদি। ফলে অন্তত প্রথম দুই ম্যাচে পাকিস্তানি অলরাউন্ডারকে দলে পাবে না গল।

আফ্রিদি তার ফ্লাইট মিস করার কথা টুইট করেছেন, ‘কলম্বোর ফ্লাইট মিস করেছি। তবে দুশ্চিন্তার কিছু নেই। এলপিএলে গল গ্ল্যাডিয়েটর্সের দায়িত্ব নিতে শীঘ্রই আমি পৌঁছে যাব। আমার সতীর্থদের সাথে যোগ দিতে মুখিয়ে আছি।’

গল গ্ল্যাডিয়েটর্সকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল লাসিথ মালিঙ্গার। তবে মালিঙ্গা আসর থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। এরপর দলটি দায়িত্ব দেয় আফ্রিদিকে। দলটির সহ অধিনায়ক হিসেবে আছেন ভানুকা রাজাপক্ষে। আফ্রিদির অনুপস্থিতিতে শুরুর ম্যাচগুলোতে হয়ত ভানুকাই নেতৃত্ব দেবেন দলকে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা