খেলা

মোহাম্মদ সালাহ্’র করোনা নেগেটিভ

ক্রীড়া ডেস্ক : লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ্ করোনা নেগেটিভ হয়েছেন। খুব দ্রুতই রেডসের অনুশীলন ফিরবেন এই মিসরীয় তারকা, এমন তথ্য নিশ্চিত করেছেন ম্যানেজার জার্গেন ক্লপ।

গত সপ্তাহে মিসরের হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালনের সময় করোনায় আক্রান্ত হন সালাহ্। যে কারণে মিসরের দুটি ম্যাচ ছাড়াও রোববার প্রিমিয়ার লিগে লিস্টারের বিপক্ষে লিভারপুলের ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে ছিলেন না।

এ সম্পর্কে ক্লপ বলেছেন, ‘আমি এটাই শুনেছি যে সালাহ্ নেগেটিভ হয়েছেন। আশা করছি এখন তার সব পরীক্ষাই স্বাভাবিক আসবে। সোমবার উয়েফার পরীক্ষা আছে এবং সেখানেও তার সবকিছু ভালই হবে বলে আমার বিশ্বাস। সে এখন আমাদের সাথে অনুশীলন করতে পারবে। আগামী দুই দিনে অবশ্য তাকে আরো দুটি পরীক্ষায় পাস করতে হবে।

ক্লপ আরো নিশ্চিত করেছেন লিস্টারের বিপক্ষে মিডফিল্ডার নেবি কেইটা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। এর ফলে লিভারপুলের ইনজুরির তালিকা আরো দীর্ঘ হলো। ৫৩ মিনিটে কেইটাকে উঠিয়ে নেকো উইলিয়ামসকে মাঠে নামানো হয়েছিল। বুধবার (২৫ নভেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল আটালান্টার মোকাবিলা করবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা