খেলা

৩৯ বছর পর রেকর্ড গড়ল লিভারপুল

স্পোর্টস ডেস্ক : ইংলিশ লিগে (বর্তমান প্রিমিয়ার লিগ) ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের টানা অপরাজিত থাকার রেকর্ড ছিল ৬৩ ম্যাচ। ১৯৮১ সালে লেস্টার সিটির কাছে হার দেখে সে যাত্রায় থামতে হয় অলরেডদের। ৩৯ বছর পর আবার ৬৩ ম্যাচ অপরাজিত থেকে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল লিভারপুল-লেস্টার। তবে অ্যানফিল্ডে এদিন আর হারেনি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। বরং ৩-০ গোলের সহজ জয়ে নিজেদের অতীত রেকর্ড ভেঙে ঘরের মাঠে টানা ৬৪ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল।

রোববার রাতে অ্যানফিল্ডে দলের সেরা তারকাদের অনেককে পায়নি অলরেডরা। ইনজুরি ও করোনা সমস্যায় এদিন লিভারপুলের হয়ে মাঠে নামেননি নিয়মিত অধিনায়ক জর্ডান হেন্ডারসন, ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড, মোহামেদ সালাহ, জো গোমেজের মতো তারকারা। তবে তাদের অভাব বুঝতে দেননি সাদিও মানে, ডিয়েগো জোতা, রবার্তো ফিরমিনোরা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছিল অলরেডরা। তবে অলরেডদের প্রথম গোল আসে লেস্টারের ভুলে। ম্যাচের ২১ মিনিটে কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান লেস্টার ডিফেন্ডার জনি ইভান্স। প্রথমার্ধে আরেকটি গোল পায় লিভারপুল। ম্যাচের ৪১ মিনিটে লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড জোতার গোলে ২-০ গোলে এগিয়ে যায় অলরেডরা।

ম্যাচের ৫৬ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন অলরেডদের সেনেগাল ফরোয়ার্ড মানে। তবে লেস্টার গোলরক্ষক স্মাইকেলের অসাধারণ দৃঢ়তায় সেই যাত্রায় রক্ষা পায় লেস্টার। এরপর ইভান্স আবারও আত্মঘাতী গোল করতে বসেন।

তবে এবার এই ডিফেন্ডারকে বাঁচিয়ে দিয়েছে নিজেদের গোলবার। এরপর অসাধারণ এক সেইভও করেন ইভান্স। ৭৬ মিনিটে ফিরমিনোর শট পোস্টে লেগে ফিরলে ফিরতি শটে জালে বল জড়ানোর সুযোগ ছিল এই ব্রাজিলিয়ানের। তবে গোললাইন থেকে বল ক্লিয়ার করেন ইভান্স। যদিও ৮৬ মিনিটে ফিরমিনোকে আর গোল করা থেকে আটকানো যায়নি। জেমস মিলনারের কর্ণার কিক থেকে হেডে বল জালে জড়িয়ে লিভারপুলকে ৩-০ গোলে এদিয়ে দিয়ে জয় নিশ্চিত করেন ফিরমিনো।

এই জয়ে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এসেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে হোসে মরিনহোর টটেনহাম হটস্পার। এদিন লিগের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে গোলশূন্য ড্র দেখেছে আর্সেনাল ও লিডস ইউনাইটেড।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

ওপেনএআইয়ের এআই মডেলের ‘সাইবার হামলা’ ঘিরে বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে, যার কেন্দ্রে রয়েছে ওপেনএআ...

আর্থিক সংকটে রোনালদোর আল-নাসর

নতুন মৌসুম শুরুর আগেই বড় আর্থিক সংকটে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-না...

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে হ...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : ৩ সদস্যের কমিটি গঠন

দেশের বাজারে চলতি টুথপেস্টগুলোর মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্ল...

রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা