খেলা

এটিপি ফাইনাল থেকে নাদালের বিদায়

আন্তর্জাতিক ডেস্ক : দারুণ জয়ে শুরুটা ছিল আশা জাগানিয়া। কিন্তু এটিপি সেমিফাইনালে শুরুর ছন্দ ধরে রাখতে পারেননি রাফায়েল নাদাল। ঘুরে দাঁড়িয়ে নাদালকে বিদায় করে ফাইনালে উঠেছেন রাশিয়ান খেলোয়াড় ড্যানিল মেদভেদেভ।

রোববার (২২ নভেম্বর) লন্ডনে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

লন্ডনে দ্বিতীয় সেমিফাইনালে নাদালকে ৩-৬, ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে হারিয়েছেন মেদভেদেভ। যদিও জয় দিয়ে শুরুটা করেছিলেন র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা নাদাল। কিন্তু দ্বিতীয় সেটে লড়াই জমিয়ে তোলেন মেদভেদেভ। শ্বাসরুদ্ধকর ওই সেটে শেষ পর্যন্ত হেরে যান নাদাল। পরের সেটেও ঘুরে দাঁড়াতে পারেননি স্প্যানিশ তারকা।

এর আগে প্রথম সেমিফাইনালে টেনিস র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা নোভাক জোকোভিচকে ৭-৫, ৬-৭ (১০-১২), ৭-৬ (৭-৫) গেমে হারান ডমিনিক টিম। দুই তারকার বিদায়ের পর এটিপি ফাইনালসের শিরোপা যুদ্ধে লড়বেন মেদভেদেভ ও ডমিনিক।

টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ খেলোয়াড় নিয়ে হয় এই প্রতিযোগিতা। দুই গ্রুপে ভাগ হয়ে খেলেন ৮ খেলোয়াড়। গ্রুপ পর্বে সবাই একে অপরের বিপক্ষে একবার মুখোমুখি হন। এরপর দুই গ্রুপের সেরা দুজনকে নিয়ে হয় সেমিফাইনাল। শেষ চারের জয়ী দুজন মুখোমুখি হন ফাইনালে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা