খেলা

অ্যাটলেটিকোর বিপক্ষেও হারল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুর দিকে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারতে হয়েছে বার্সেলোনাকে। কাতালান ক্লাবটি এবার হারল স্প্যানিশ লা লিগার অপর শিরোপা প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেও। লা লিগার ম্যাচে অ্যাটলেটিকোর মাঠে কাল ১-০ গোলে হেরেছে বার্সা। প্রায় এক দশক পর বার্সেলোনার বিপক্ষে লা লিগার ম্যাচে জিততে পারল মাদ্রিদের ক্লাবটি।

জমজমাট লড়াইয়ে ম্যাচে অ্যাটলেটিকোকে বড় ভুমিকা রেখেছেন বার্সেলোনা গোলরক্ষক রায়ান টের স্টেগেন। প্রথমার্ধের যোগ করা সময়ে জেরার্ড পিকের ভুলে বল ক্লিয়ার করতে প্রায় মাঝমাঠে উঠে এসেছিলেন বার্সার জার্মান গোলরক্ষক। কিন্তু হিসেবে তালগোল পাকিয়ে ফেলেন। স্টেগেনকে এড়িয়ে দূর থেকে বার্সেলোনার জালে বল জড়িয়ে দেন অ্যাটলেটিকোর ইয়ানিক কারাসকো।

এই জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এলো অ্যাটলেটিকো মাদ্রিদ। ৮ ম্যাচ খেলা মাদ্রিদের ক্লাবটির পয়েন্ট এখন ২০। অন্য দিকে ধুঁকতে থাকা বার্সেলোনা নেমে গেছে টেবিলের ১০ নম্বরে। ৮ ম্যাচে লিওনেল মেসির দলের পয়ৈন্ট ১১।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা