খেলা

রোনালদোকে টপকে রেকর্ড গড়লেন সুয়ারেজ

স্পোর্টসে ডেস্ক : স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা থেকে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে পাড়ি জমিয়েছেন স্ট্রাইকার লুইস সুয়ারেজ। নতুন ক্লাবে গিয়েই যেন আলাদিনের চেরাগ খুঁজে পেয়েছেন এই উরুগুয়ান তারকা।

অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে তিনি যেভাবে চাচ্ছেন সেভাবেই হচ্ছে। করছেন একের পর এক গোল। তার দুর্দান্ত ফর্মে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনাকে ছাপিয়ে শীর্ষে আছে তার দলও।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠ ওয়ান্ডা মেট্ট্রোপেলোটিনে সেল্টা ভিগোর বিপক্ষে জোড়া গোল করেন সুয়ারেজ। ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়। তবে এই উরুগুইয়ান ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে এক অবিশ্বাস্য রেকর্ড গড়েন।

এখন পর্যন্ত ১৭ ম্যাচে ১৬ গোল করেন লুইস সুয়ারেজ। ২১ শতকে লা লিগার ইতিহাসে কোনও ফুটবলার ১৭ ম্যাচে ১৫ গোলের বেশি করতে পারেননি। এতদিন এই রেকর্ড দখলে ছিল রোনালদোর। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদের হয়ে সিআরসেভেন ১৭ ম্যাচ খেলে ১৫ গোল করেন।

লা লিগায় ২০ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দ্য রেডস অ্যান্ড হোয়াইটসরা। এর থেকে এক ম্যাচ কম খেলে সমান ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে বার্সা-রিয়াল। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে কাতালানরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা