খেলা

এমবাপ্পে-ইকার্দির গোলে পিএসজির জয়

ক্রীড়া ডেস্ক : প্রথমার্ধের নবম মিনিটেই গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। এর ১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করলেন মাউরো ইকার্দি। এই দুই ফরোয়ার্ডের গোলে অলিম্পিক মার্সেইকে হারালো পিএসজি।

রোববার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে লিগ ওয়ানের ম্যাচে ২-০ গোলে জিতেছে পিএসজি।

অলিম্পিক মার্সেইয়ের মাঠে নবম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। কর্নার ফেরানোর পর সতীর্থের লম্বা বল ধরে থ্রু পাস বাড়ান আলহেল দি মারিয়া। সেই পাস ধরে এক ডিফেন্ডারকে ছিটকে ফেলে নিচু শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। এর কয়েক মিনিট পরেই অস্বস্তি বোধ করায় দি মারিয়াকে তুলে নিয়ে বদলি হিসেবে পাবলো সারাবিয়াকে নামা কোচ মাওরিসিও পচেত্তিনো।

দি মারিয়া মাঠ ছাড়লেও পিএসজির খেলার ছন্দে ছেঁদ পড়েনি। বরং ২৪তম মিনিটেই ব্যবধান বাড়িয়ে নেয় ফরাসি জায়ান্টরা। ডান দিক থেকে আলেসান্দ্রো ফ্লোরেন্সির ক্রসে দুরূহ কোণ থেকে ব্যাক হেডে জাল খুঁজে নেন ইকার্দি। পেটের পীড়ায় শুরুর একাদশে না থাকা নেইমার ইকার্দির বদলি হিসেবে নামেন ৬৬তম মিনিটে। এর দশ মিনিট পর এই ফরোয়ার্ড ডি-বক্সে বাইরে থেকে শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়।

খেলায় ফিরতে মরিয়া অলিম্পিক মার্সেইয়ের বিপদ বাড়ে শেষদিকে। ভেরাত্তিকে ফাউল করে লাল কার্ড দেখেন স্বাগতিকদের ফয়াসি মিডফিল্ডার দিমিত্রি পায়েত। বাকি সময় দুই দলের উল্লেখযোগ্য কোনো প্রচেষ্টা চোখে পড়েনি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

এই নিয়ে ২৪ ম্যাচে ১৬ জয়ে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পিএসজি। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিল। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লিঁও। ২২ ম্যাচে ৩৩ পয়েন্ট পাওয়া অলিম্পিক মার্সেই আছে নবম স্থানে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা