বেঁচে গেলো রিয়াল মাদ্রিদ
খেলা
২-১ গোলে হেরেছে হুয়েস্কা

বেঁচে গেলো রিয়াল মাদ্রিদ

নিজস্ব প্রতিবেদক : লা লিগায় হুয়েস্কা ও রিয়াল মাদ্রিদের ম্যাচে অন্তত চার গোল হতে পারত দুই পক্ষেই। পোস্ট দুই দলের জন্যই বাধা হয়েছে,আবার দুই দলের গোলরক্ষকই করেছেন দুর্দান্ত কিছু সেভ।

শনিবার প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ধারহীন ফুটবল খেলা রিয়াল বিরতির পর উল্টো পিছিয়ে পড়ে। ৪৮তম মিনিটে সতীর্থের পাসে গালান গোলটি করেন। বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

খেলাটা আসলে হয়েছে দ্বিতীয়ার্ধে। বিরতির পর আক্রমণ আর পালটা আক্রমণে রিয়ালকে কাঁপিয়ে দিতে থাকে হুয়েস্কা। ৪৭ মিনিটে পোস্ট বাধা না হলে তখনই এগিয়ে যেতে পারত তারা। তবে মিনিটখানেক পর সেটা আর হয়নি। বক্সের ঠিক মাথা থেকে জাভি গালান বাঁ পায়ের মাপা এক শটে বল জড়িয়ে দেন টপ কর্নারে। মিনিটখানেকের মধ্যেই ব্যবধান বাড়ানোর সুযোগ আসে হুয়েস্কার সামনে, কিন্তু এবারও বাধা বারপোস্ট।

এরপর খেলায় ফিরে আসে রিয়াল মাদ্রিদ। বেনজেমার একটা শট হুয়েস্কা গোলরক্ষক ফার্নান্দেজ ঠেকিয়ে না দিলে এগিয়ে যেতে পারত তখনই। শেষ পর্যন্ত বেনজেমার মাধ্যমেই এগিয়ে যায় রিয়াল। তার ফ্রি কিক পোস্টে লেগে ফিরে এলে লাফিয়ে পিঠ দিয়ে গোল করেন ডিফেন্ডার ভারান।

এরপরও চলে দুদলের আক্রমণাত্মক খেলা। অবিশ্বাস্য এক সেভ করেন হুয়েস্কার গোলকিপার। একইভাবে রিয়ালের কোর্তোয়াও দেখান দারুণ নৈপূণ্য।

শেষ পর্যন্ত ৮২ মিনিটে কাসেমিরোর হেড গোলকিপার ফার্নান্দেজ ঠেকিয়ে দিলে আবারও ফিরতি বলে গোল করেন ভারান। কিন্তু ১৩ মাস পর গোল পেলেন এই ফরাসী তারকা, তাও একবার না পর পর দুই বার।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা