খেলা

মিরাজে কাঁপছে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক : জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে গড়তে হবে ইতিহাস। পাহাড় সমান ৩৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই কোণঠাসা হয়ে আছে ক্যারিবীয়রা। মেহেদী হাসান মিরাজের বোলিং তোপে কাঁপছে সফরকারীদের ব্যাটিং লাইন আপ। মিরাজ একাই তুলে নিলেন তিন উইকেট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৩ রান।

চতুর্থ ইনিংসের ১৭ ওভারের প্রথম বলেই ক্যাম্পবেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে পাঠান মিরাজ। আউটসাইড অফ থেকে সুইপ করতে চেয়েছিলেন এই ক্যারিবিয়ান, কিন্তু বল ব্যাট মিস করে লাগে পায়ে। আম্পায়ার আউট দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন ক্যাম্পবেল; কিন্তু কোনো কাজে আসেনি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫০ বলে ২৩ রান।

মিরাজ নিজের করা পরের ওভারেই ব্র্যাথওয়েটকেও ফেরান সাজঘরে। সামনে এসে খেলতে গিয়ে এই ওপেনার শর্ট লেগে ধরা পড়েন ইয়াসীর আলী রাব্বির হাতে। আউট হওয়ার আগে ব্র্যাথওয়েটের ব্যাট থেকে আসে ২০ রান।

এর আগে ম্যাচের চতুর্থ দিনে ৩৯৫ রানের বিশাল লক্ষ্য সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে উইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে জিততে হলে গড়তে হবে ইতিহাস।

এর আগে মাত্র চারবার ৩৯৪ রানের বেশি রান তাড়া করে জয়ের ঘটনা ঘটেছে। সর্বোচ্চ ৪১৭ রান তাড়া করে জয়ের রেকর্ড অবশ্য এই উইন্ডিজের দখলে। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিবিয়ানরা ইতিহাস গড়ে।

টাইগাররা নিজেদের দ্বিতীয় ইনিংসে ২২৩ রানে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসের ১৭১ রানসহ উইন্ডিজের সামনে লিড দাঁড়িয়েছে ৩৯৪। মুমিনুলের দুর্দান্ত শতক ও লিটন দাসের অর্ধশতকে ভর করে বড় লিড দিতে সক্ষম হয় বাংলাদেশ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা