মেহেদী হাসান মিরাজ
খেলা

মিরাজের জোড়া আঘাতে কোণঠাসা উইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক : পরপর দুই ওভারে উইন্ডিজের দুই ওপেনারকে সাজঘরে পাঠালেন মেহেদী হাসান মিরাজ। প্রথমে ক্যাম্পবেলকে এলবিডব্লিউর ফাঁদে পেলে ও নিজের করা পরের ওভারেই ব্র্যাথওয়েটকে ফেরান সাজঘরে।

সামনে এসে খেলতে গিয়ে এই ওপেনার শর্ট লেগে ধরা পড়েন ইয়াসীর আলী রাব্বির হাতে। আউট হওয়ার আগে ব্র্যাথওয়েটের ব্যাট থেকে আসে ২০ রান।

সংক্ষিপ্ত স্কোর:

প্রথম ইনিংস- বাংলাদেশ: ৪৩০, ওয়েস্ট ইন্ডিজ: ২৫৯;

দ্বিতীয় ইনিংস- বাংলাদেশ: ২২৩/৮, দ্বিতীয় ইনিংস-ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ৫৩/২ ( বোনার ৪*, মোসলে ৬* )

এর আগে ম্যাচের চতুর্থ দিনে ৩৯৫ রানের বিশাল লক্ষ্য সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে উইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে জিততে হলে গড়তে হবে ইতিহাস।

এর আগে মাত্র চারবার ৩৯৪ রানের বেশি রান তাড়া করে জয়ের ঘটনা ঘটেছে। সর্বোচ্চ ৪১৭ রান তাড়া করে জয়ের রেকর্ড অবশ্য এই উইন্ডিজের দখলে। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিবিয়ানরা ইতিহাস গড়ে।

টাইগাররা নিজেদের দ্বিতীয় ইনিংসে ২২৩ রানে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসের ১৭১ রানসহ উইন্ডিজের সামনে লিড দাঁড়িয়েছে ৩৯৪। মুমিনুলের দুর্দান্ত শতক ও লিটন দাসের অর্ধশতকে ভর করে বড় লিড দিতে সক্ষম হয় বাংলাদেশ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ও ‘গজনি’ সিনেমার খলনায়ক চরিত্রে জনপ...

সুখী দাম্পত্যের ৫টি কৌশল

অনেকেই মনে করেন যে সুখী দাম্পত্য জীবনের মূল উপাদান বড় রোমান্টিক আয়োজন, ব্যয...

যে ৭ অভ্যাস বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি

কিছু দৈনন্দিন অভ্যাস রয়েছে যা আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও ধীরে ধীরে আপনার হৃদ...

বাগেরহাটে একই পরিবারের তিনজনকে হত্যা, দাফন সম্পন্ন

বাগেরহাটের কচুয়া উপজেলায় হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের তিন সদস্যের দাফন সম্...

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা