খেলা

বাংলাদেশের ‘ক্ষুদে মেসি’কে বার্সেলোনায় আমন্ত্রণ

ক্রীড়া প্রতিবেদক : এবার ভারতে অবস্থিত বার্সেলোনা একাডেমিতে ট্রায়ালের আমন্ত্রণ পেল বাংলাদেশের ক্ষুদে মেসি খ্যাত রাইয়ান আবদুল্লা। এর আগে তাকে মালয়েশিয়ায় ইংলিশ ক্লাব ম্যানসিটিতে আমন্ত্রণ জানানো হয়েছিল।

বার্সেলোনা তারকা লিওনেল মেসির ছোটবেলার সঙ্গে রাইয়ানের মিল খুঁজে পান অনেকেই। বাঁ পায়ে বল নিয়ন্ত্রণ বা প্রতিপক্ষের ফুটবলারদের নাস্তানাবুদ করতে জুড়ি নেই তার। তবে মাঠে বল পায়ে যতটাই সরব, কথা বলায় ঠিক ততটাই নীরব রাইয়ান।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইয়ানের ভিডিও দেখে যোগাযোগ করেন বার্সেলোনার ভারতের কান্ট্রি ম্যানেজার আইতোর ওলমো। ভারতে অবস্থিত বার্সেলোনা একাডেমিতে যোগ দিতে রাইয়ানকে ট্রায়াল দেয়ার আমন্ত্রণ জানান তিনি।

এর আগে মালয়েশিয়ায় ম্যানচেস্টার সিটির টেলেন্ট হান্টের আমন্ত্রণ পেয়েছিল রাইয়ান। প্রশংসা পেয়েছিল ইউরোপের বড় ক্লাবগুলোর।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা