সারাদেশ

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

সাভার (ঢাকা) প্রতিনিধি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ঢাকার ধামরাইয়ে আনন্দ (৩০) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার স্থানীয়ভাবে বিরোধ মীমাংসায় সালিশ হওয়ার কথা থাকলেও তার আগেই মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুই ব্যক্তি। এতে দুই রাউন্ড গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আনন্দ। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আনন্দ ওই এলাকার বিষ্ণুর ছেলে। অভিযুক্ত শ্রীরাম (৩০) একই এলাকার বাসিন্দা। তবে তাঁর সঙ্গে থাকা অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আনন্দের বাড়িতে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় কীর্তনের আয়োজন করা হয়। সেখানে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে আনন্দের সঙ্গে প্রতিবেশী শ্রীরামের বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য শনিবার বিকেলে স্থানীয়ভাবে সালিশ বসার কথা ছিল। তবে সালিশের আগেই দুপুরে একটি মোটরসাইকেলে করে শ্রীরাম ও তাঁর এক সহযোগী ঘটনাস্থলে এসে আনন্দকে লক্ষ্য করে অন্তত তিন রাউন্ড গুলি ছোড়েন। এর মধ্যে দুটি গুলি তাঁর শরীরে লাগে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মোঃ লিয়াকত খান বলেন, কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছিল। এ নিয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি। শনিবার স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার কথা ছিল। এর আগেই গুলির ঘটনা ঘটে। স্থানীয়ভাবে তিন রাউন্ড গুলির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুটি গুলিবিদ্ধ হয়েছেন ওই যুবক। তিনি বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা