খেলা

সাইফউদ্দিনের ইনজুরি, দুশ্চিন্তায় রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী। একদিন পরই পর্দা উঠবে বহু কাঙ্খিত এই টুর্নামন্টে। এরই মধ্যে দুঃখ সংবাদ পেল মিনিস্টার গ্রুপ রাজশাহী।

অনুশীলনে চোট পেয়েছেন দলটির পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বোলিংয়ের সময় তার পায়ের গোড়ালিতে চোট লেগেছে। চোট কতখানি গুরুতর সেটা এখনও জানা যায়নি।
তবে একদিনেই চোট সেরে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নিতে পারবেন কিনা- তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে মিনিস্টার গ্রুপ রাজশাহী দলের ম্যানেজার হান্নান সরকার জানিয়েছেন, ‘সাইফউদ্দিনের ইনজুরির মাত্রা কেমন সেটা বোঝার চেষ্টা করছেন দলের ফিজিও এবং বিসিবির চিকিৎসকরা। চোট যত ছোটই হোক তাকে বিশ্রামে থাকতে হবে নিশ্চিত। দলের ফিজিও এবং বিসিবির চিকিৎসকের পর্যবেক্ষণ আছে সে। বিসিবির মেডিকেল প্রটোকল অনুযায়ী এখন তার চিকিৎসা চলবে।’

পাঁচ দলের এই টুর্নামেন্টের উদ্বোধন হবে মঙ্গলবার (২৪ নভেম্বর)। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা