শহীদ আফ্রিদি
খেলা

ক্ষোভ ঝাড়লেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের ম্যাচ হলে বাংলাদেশি ক্রিকেটাররা খেলতে রাজি নন। এমন প্রতিবেদনের প্রেক্ষিতে ক্ষোভ ঝেড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

আরও পড়ুন: ১০ মিনিটেই মেসিদের টিকিট শেষ!

ভারত পাকিস্তানে খেলতে যাবে না। তাই সেপ্টেম্বরে এশিয়া কাপটি যেন মাঠে গড়ায়, সেজন্য আয়োজক পাকিস্তান একটি হাইব্রিড মডেল প্রস্তাব করে।

প্রস্তাবে বলা হয়, দুই ধাপে হবে এশিয়া কাপ। প্রথম ধাপ পাকিস্তানে, তবে ভারত তাদের ম্যাচ খেলবে আরব আমিরাতে। এরপর দ্বিতীয় ধাপের ম্যাচগুলো হবে আরব আমিরাতে।

ভারত অবশ্য সে প্রস্তাবে সাড়া দেয়নি। বেঁকে বসেছে বাংলাদেশ আর শ্রীলঙ্কাও। সম্প্রতি বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটাররা এই গরমে আরব আমিরাতের মাটিতে খেলতে রাজি নন। বাংলাদেশের জন্য এমন আবহাওয়ায় খেলা সমস্যা হয়ে যাবে, তেমনটাই বলেছে বিসিবি।

কিন্তু আফ্রিদি এটাকে অজুহাত মনে করছেন। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে তিনি বলেন, ‘পেশাদার ক্রিকেটাররা আবহাওয়া দেখে খেলে না। আমাদের সকাল দশটায় শারজাহতে ম্যাচ খেলতে হয়েছে। আমরা বাউন্ডারি লাইনে দাঁড়ালে ক্লান্ত হয়ে যেতাম। খুব গরম ছিল তখন। এটা থাকবেই। কিন্তু সেটা দিয়ে বোঝা যায়, আপনার ফিটনেস কোন লেভেলের।’

‘যদি আপনি অজুহাত খুঁজতে যান, তবে এসব কথা বলবেন যে আরব আমিরাতে খুব গরম। আমার মনে হয় এটা কেবল অজুহাত’-চাঁছাছোলা মন্তব্য পাকিস্তানের সাবেক অধিনায়কের।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা