ফাইল ছবি
খেলা

১০ মিনিটেই মেসিদের টিকিট শেষ!

স্পোর্টস ডেস্ক: আগামী ১৫ জুন এশিয়ার দেশ চীন সফরে আসছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল। বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসিরা।

আরও পড়ুন: বার্সাতেই ফিরছেন মেসি!

ম্যাচটির টিকিটের দাম ধরা হয়েছে আকাশছোঁয়া। অনেকেই ধারণা করেছিলেন, টিকিট বিক্রিতে বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হবে আয়োজকদের। কিন্তু প্রথম পর্যায়ে টিকিট ছাড়ার মাত্র ১০ মিনিটেই সেগুলো শেষ হয়ে গেছে!

বেইজিংয়ে এ ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৮২ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮ হাজার ৮৩৫ টাকা। সবচেয়ে দামি টিকিটের মূল্য ৬৭৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ হাজার টাকা)। এমন উচ্চমূল্যের পরও টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

টিকিট বিক্রির পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছে- বিশ্বচ্যাম্পিয়নদের এই ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় দফায় এই ম্যাচের টিকিট ছাড়া হবে বলে জানা গেছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা