ছবি: সংগৃহীত
খেলা

ফের আইসিসির চেয়ারম্যান বার্কলে

স্পোর্টস ডেস্ক: নির্বাচনের আগেই ভারতীয় সমর্থনে ফের আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে হতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান। দ্য ক্রিকবাজ এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন: প্রেমের টানে ইতালীয় তরুণী রামুতে

বিসিসিআই একজন প্রার্থী দিতে চাইলেও বর্তমান চেয়ারম্যানের বিপক্ষে প্রার্থী না রাখার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, বার্কলের প্রতি সমর্থন আছে ভারত ক্রিকেট বোর্ডের। এতে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) সাবেক প্রধান গ্রেগ বার্কলে দ্বিতীয় মেয়াদে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান পদে থাকবেন।

দ্য ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, শনিবার মেলবোর্নে আইসিসির বোর্ড সভার আগে প্রতিপক্ষ জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি নাম প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হয়েছেন বার্কলে।

আরও পড়ুন: বনজ কুমারের মামলায় বাবুল গ্রেফতার

পেশায় বার্কলে একজন আইনজীবী। তবে ২০২০ এর নভেম্বর থেকে আইসিসির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) চেয়ারম্যান ছিলেন তিনি। ২০১৫ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের একজন পরিচালক ছিলেন এই ক্রিকেট অনুরাগী।

জানা গেছে, নির্বাচিত ঘোষণা করার জন্য কেবলমাত্র একটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল বার্কলের। তিনি ১৭ সদস্যের বোর্ডে ১২ জন পরিচালকের সমর্থন পেয়েছেন, যার মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমর্থন রয়েছে। এটা স্পষ্ট যে, ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার প্রধান হতে চান এমন যেকোনো প্রার্থীকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সমর্থন থাকতে হবে। এবং আইসিসিতে সাধারণ ধারণা হলো ভারতীয় বোর্ড নির্বাচনে প্রার্থী আরোপের পেছনে ভূমিকা রাখে।

আরও পড়ুন: মুক্তি পাচ্ছে মৌসুমীর দুই সিনেমা

দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত করায় আইসিসি পরিচালকদের ধন্যবাদ জানিয়েছেন বার্কলে। তিনি বলেন, বর্তমানে ক্রিকেটকে শক্তিশালী করার জন্য আমাদের সদস্যদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে চাই। সেই সঙ্গে এ খেলাকে আরও বাড়াতে চাই যেন পুরো বিশ্ব ক্রিকেটকে আরও ভালোভাবে উপভোগ করতে পারে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা