খেলা

শোয়েব আখতারকে  ড্রাগ স্পর্শ করতে পারেনি

ক্রীড়া ডেস্ক : ক্রিকেট পছন্দ করে আর শোয়েব আখতারকে চিনে না। এমন মানুষ সম্ভবত পৃথিবীতে নেই। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে পেসার ছিলেন তিন। ১০০ মাইল গতিতে বল করার রেকর্ড রয়েছে তার। এমন গতিতে বল ডেলিভারি দেয়ার যে শক্তি এবং সামর্থ্য, শোয়েব আখতারের মধ্যে তার সবই ছিল প্রাকৃতিক। কোনো ড্রাগ ব্যবহার করে নয়। এমনটাই দাবি পাকিস্তানের সাবেক এই গতি তারকার।

পাকিস্তান অ্যান্টি নারকোটিক ফোর্সেস (এএনএফ)-এর বার্ষিক ড্রাগ বার্নিং সিরিমোনিতে অতিথি হয়ে বক্তব্য দিতে গিয়ে এ দাবি করেন শোয়েব। তিনি জানিয়ে দিয়েছেন, কখনোই তাকে ড্রাগ স্পর্শ করতে পারেনি।

ক্যারিয়ারের শুরুতেই ড্রাগ ব্যবহারের বিষয়টা জানতে পারেন শোয়েব আখতার। সে অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, ‘যখন আমি ক্রিকেট খেলা শুরু করি, তখন আমাকে বলা হয়েছিল তুমি কখনোই দ্রুত গতির বোলিং করতে পারবে না এবং ১০০ মাইল গতিতে বোলিং করতে পারবে না, যদি ড্রাগ ব্যবহার না কর। কিন্তু আমি তখনই নয় শুধু, সব সময়ই ড্রাগকে প্রত্যাখ্যান করে এসেছি।’

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নাম উল্লেখ না করে জানিয়েছেন, পাকিস্তানের এক পেসারের ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল শুধুমাত্র ড্রাগ ব্যবহার করার কারণে। পরক্ষণে তিনি মোহাম্মদ আমিরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘একইভাবে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকেও ইংল্যান্ড সফরের আগে সতর্ক করা হয়েছিল। কিন্তু খারাপ সঙ্গের কারণে সে নিজের পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছিল।’

শরীরের সু-স্বাস্থ্যের জন্য কিছু কর্মকাণ্ডের দিকে জোর দিতে তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন শোয়েব আখতার। তিনি বলেন, ‘তরুণ ক্রিকেটারদের উচিৎ হবে প্রধানমন্ত্রী ইমরান খানের কাছ থেকে উদাহরণ নেয়া। তিনি (ইমরান খান) স্বাস্থ্য রক্ষার জন্য প্রতিদিনই সকালে হাঁটা-চলা করেন।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

মায়ের দুধ: শিশুর পূর্ণাঙ্গ পুষ্টির উৎস

বিশ্বজুড়ে আজ ১ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দ...

রাকিব হত্যা মামলায় হাসিনাসহ ৫০ জন অভিযুক্ত

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত রাকিব হোসেনকে কে...

রোহিঙ্গা ক্যাম্পে আবারও বাড়ছে সহিংসতা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে আবারও অস্থির পরি...

বাবা বিজয় ও স্টেথামকে হলিউড সিনেমায় চান ছেলে সঞ্জয়

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে নিয়ে ব...

ঢাকায় বিস্ফোরক আতঙ্কে কড়া নিরাপত্তা

রাজধানী ঢাকা ও আশুলিয়ায় কয়েক দিনের ব্যবধানে একাধিক সন্দেহজনক বস্তু এবং বিস্ফো...

কিশোরগঞ্জে কারখানায় অবৈধ গ্যাস সংযোগের চেষ্টার অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কাজীরচর গ্রামে আড়িয়াল খাঁ নদীর তলদেশ দিয়ে যাওয়া ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা