খেলা

বিশ্বকাপের দেশে পৌঁছেই ফুটবলারদের করোনা পরীক্ষা

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বের ফিরতি ম্যাচ খেলতে জাতীয় ফুটবল দল এখন কাতারে। সকাল সাড়ে ১০টায় ভারপ্রাপ্ত প্রধান কোচ স্টুয়ার্ট ওয়াটকিস দল নিয়ে ঢাকা ছাড়েন। দুপুর পৌনে ২টার দিকে বাংলাদেশ দোহায় পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছানোর পর বিমানবন্দরেই পুরো দলের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

কাতারে বাংলাদেশ ফুটবল দলকে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময়ে বাংলাদেশ মাঠে অনুশীলন করতে না পারলেও হোটেলে জিম ও সুইমিংপুল ব্যবহার করতে পারবে।

কাতার সফরের জন্য ২৭ জন ফুটবলার নির্বাচন করা হলেও শেষ পর্যন্ত গেছেন ২৫ জন। মিডফিল্ডার মনজুরুর রহমান মানিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এবং স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন হাঁটুতে চোট পাওয়ায় তাদের রেখে যাওয়া হয়েছে।

বাংলাদেশ দল আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলবে। গত বছর অক্টোবরে ঢাকায় প্রথম ম্যাচে কাতার জিতেছিল ২-০ গোলে।

কাতার ম্যাচের আগে বাংলাদেশ দুই ম্যাচের সিরিজ খেলেছে নেপালের বিপক্ষে। প্রথম ম্যাচ ২-০ গোলে জিতে দ্বিতীয় ম্যাচ গোলশূন্য ড্র করেছে। অন্য দিকে ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার গত এক মাসে তিনটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। তবে তারা এক ম্যাচও জিততে পারেনি।

কাতার গত ১২ অক্টোবর তুরস্ক গিয়ে ম্যাচ খেলেছে ঘানার বিরুদ্ধে। আফ্রিকার দেশটির কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে এশিয়ান চ্যাম্পিয়নরা। কাতার ১৩ ও ১৭ নভেম্বর অস্ট্রিয়ায় দুটি ম্যাচ খেলেছে কোস্টারিকা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। কোস্টারিকার বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও ২-১ গোলে হেরেছে দক্ষিণ কোরিয়ার কাছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা