খেলা

হাবিবুল বাশার হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক : এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ জাতীয় ক্রীকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১১ নভেম্বর করোনা পরীক্ষায় পজিটিভ আসে সুমনের। কয়েকদিন পর জটিলতা বাড়লে পরীক্ষা করিয়ে গত সোমবার ডাক্তারের কাছে গেলে জানা যায় তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। যার কারণে দেরি না করে চিকিৎসকের পরামর্শে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একথা নিশ্চিত করেছেন হাবিবুল বাশার নিজেই। তিনি জানান, চিকিৎসার পর আগের চেয়ে তিনি এখন ভালো আছেন। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার (২১ নভেম্বর) হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি।

হাবিবুল বাশার বলেন, “আমি এখন ভালো আছি। গত সোমবারে হাসপাতালে ভর্তি হয়েছি, এখন এভারকেয়ারে আছি। কিছু পরীক্ষার রিপোর্ট নিয়ে সোমবার ডাক্তারের কাছে এসেছিলাম। রিপোর্ট দেখে ডাক্তার বললো আপনার ফুসফুসে ইনফেকশনটা বেড়েছে। তাদের পরামর্শেই সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হই, চিকিৎসা চলছে এখন। ভর্তি হওয়ার পর আল্লাহর রহমতে জ্বরটা আর আসেনি। ফুসফুসে ইনফেকশনের কারণেই জ্বরটা কমছিল না। এখন ভালো আছি, যদি সব ঠিক থাকে তবে শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাব।”

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা