খেলা

অবশেষে ‘হোম অব ক্রিকেটে’ সাকিব

ক্রীড়া প্রতিবেদক : মিরপুরের হোম অব ক্রিকেটের সামনে সাংবাদিকদের অপেক্ষা সাকিব আল হাসানের জন্য। সকাল ৯টায় ৩৩ বছর বয়সী অলরাউন্ডারের ফিটনেস টেস্ট দিতে আসার কথা।

ঘড়ির কাঁটা সকাল সাড়ে ৯টা ছুঁইছুই। মিরপুরের মাঠে সাকিবের পদচারণা। ৩৭৬ দিন পর বিশ্বসেরা অলরাউন্ডারে মিরপুরে আগমন। এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল পুরো দেশের ক্রিকেট।

গেল বছর ২৯ অক্টোবর রাতে নিষিদ্ধ হওয়ার পর মিরপুরের হোম অব ক্রিকেট ছেড়েছিলেন সাকিব। সোমবার (০৯ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া ক্রিকেটারদের ফিটনেস টেস্টে অংশ নিতে সাকিবের আগমন।

সবার আগেই দেশসেরা অলরাউন্ডার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুরে ইনডোরে সময় কাটান। এরপর সকাল ১০টার কিছু আগে জিমে ঢোকেন তিনি। কিছুক্ষণ জিম করেই আবার বেরিয়ে যান তিনি।

চলতি মাসে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে আবার ক্রিকেট মাঠে ফিরবেন সাকিব।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা