খেলা

মাহমুদউল্লাহর করোনা পজিটিভ

ক্রীয়া প্রতিবেদক : পাকিস্তান সুপার লিগ-পিসিএল খেলতে যাওয়ার আগে দুই দফায় করোনা পরীক্ষা করিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুঃখজনকভাবে দুইবারই তার পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

মুলতান সুলতানসের হয়ে সোমবার পাকিস্তান ক্রিকেট লিগের প্লে অফে খেলতে যাওয়ার কথা ছিল এই টাইগার টি-টোয়েন্টি দলপতির। কিন্তু তার সেই যাত্রায় বাঁধ সাধলো অদৃশ্য শত্রু করোনাভাইরাস। উদ্ভুত পরিস্থিতিতে পিসিএলে তো যেতে পারছেনই না শঙ্কা আছে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে খেলা নিয়েও। কেননা চলতি মাসের তৃতীয় সপ্তাহেই মাঠে গড়াবে ৫ দলের বঙ্গবন্ধু টি টোয়েন্টি লিগ।

রোববার (৮ নভেম্বর) মাহমুদউল্লাহ নিজেই তার আক্রান্তের খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ‘পাকিস্তান যাওয়ার জন্যই ৬ তারিখ পরীক্ষা করিয়েছিলাম। পজিটিভ আসার পর চমকে গেছি। নিশ্চিত হওয়ার জন্য পরদিন আরেকবার করালাম, এবারও পজিটিভ। এমনিতে কোনো সমস্যা নেই। দুই দিন আগে থেকে হালকা একটু ঠাণ্ডা লেগেছে, যেটা নরম্যালই হতে পারে। এছাড়া কোনো উপসর্গ নেই। আপাতত বাসায়ই আইসোলেশনে আছি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা