খেলা

টানা অষ্টম জয় পিএসজির

স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুটা যাচ্ছেতাই হয়েছিল ফ্রেঞ্চ লিগ ওয়ানের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইর। নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচ হেরে টেবিলের তলানিতে পৌঁছে গেছিল তারা। তবে ঘুরে দাঁড়াতে সময় লাগেনি খুব বেশি। সেই দুই পরাজয়ের পর এখন টানা ৮ ম্যাচ জিতল থমাস টুখেলের দল।

শনিবার রাতে নিজেদের ঘরের মাঠে রেনের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে পিএসজি। চলতি লিগে এটি তাদের টানা অষ্টম জয়। জাতীয় দলে ফেরার পরদিনই ক্লাবের হয়ে জোড়া গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ আরও একবার দিলেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া।

চোটের কারণে এ ম্যাচটিতেও দলের সবচেয়ে বড় দুই তারকা নেইমার জুনিয়র ও কাইলিয়ান এমবাপেকে পায়নি পিএসজি। তবু জয় তুলে নিতে সমস্যা হয়নি তাদের। ম্যাচের ১১ মিনিটের সময় ময়সে কিন ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান। প্রথম গোল পায় পিএসজি।

ব্যবধান দ্বিগুণ করতে মিনিট দশেক সময় নেন ডি মারিয়া। ম্যাচের বয়স যখন ২১ মিনিট, তখন অ্যান্ডেন হেরেইরার কাছ থেকে বল পেয়ে বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। এর আগে ১৪ মিনিটের সময় ডি মারিয়ার একটি দর্শনীয় শট পোস্টে লেগে ফিরে আসে।

প্রথমার্ধে আর কোনো গোল পায়নি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ফিরেও মিলছিল গোলের দেখা। অবশেষে ৭৩ মিনিটের সময় অপেক্ষার অবসান ঘটান আর্জেন্টাইন তারকা। ময়সে কিনের প্রথম গোলের মতো তিনিও ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ের জাদুকরী শটে লক্ষ্যভেদ করেন। পিএসজি পায় ৩-০ গোলের জয়।

এ জয়ের পর দশ ম্যাচে ৮ জয় থেকে পাওয়া ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পিএসজি। সমান ম্যাচে ৫ জয় ও ৩ ড্র'তে ১৮ পয়েন্ট নিয়ে রেনের অবস্থান তৃতীয়। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট পাওয়া লিল রয়েছে পিএসজি ও রেনের মাঝে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা