খেলা

মেসি-রোনালদো দ্বৈরথ দেখা হলো না ফুটবলপ্রেমীদের

স্পোর্টস ডেস্ক : মেসি-রোনালদো দ্বৈরথ দেখার আর সৌভাগ্য হচ্ছে না ফুটবলপ্রেমীদের। মঙ্গলবার যে করোনা পরীক্ষায় আরও একবার পজিটিভ হয়েছেন রোনালদো। এ নিয়ে তৃতীয়বারের মতো করোনা পরীক্ষায় 'ফেল' করলেন পর্তুগিজ যুবরাজ।

বুধবার (২৮ অক্টোবর) জুভেন্টাস-বার্সেলোনার মধ্যকার ম্যাচটি খেলতে মুখিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ লড়াই। মাঠে আবার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী মেসি।

চলতি মাসে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েন রোনালদো। এর প্রায় দুই সপ্তাহ পর ফের পরীক্ষায় পজিটিভ হন। বার্সার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আরও একবার পরীক্ষা করা হয়েছিল জুভেন্টাস তারকাকে। এবারও ফল নেগেটিভ আসেনি। উয়েফার নিয়ম অনুযায়ী, করোনা আক্রান্ত কোনো খেলোয়াড়ের মাঠে নামতে হলে ম্যাচের কমপক্ষে ২৪ ঘন্টা আগে কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হতে হবে। সেই কথা মাথায় রেখেই পরীক্ষা করিয়েছিলেন রোনালদো।

চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ মেসি-রোনালদোর দেখা হয়েছিল ৯ বছর আগে, সেই ২০১১ সালে। আর যে কোনো প্রতিযোগিতায় বিশ্বসেরা এই দুই ফুটবলারের সর্বশেষ দেখা ২০১৮ সালে। সেই বছরই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পারি জমান রোনালদো। এলিয়েঞ্জ স্টেডিয়ামে রোনালদো-মেসি দ্বৈরথ হচ্ছে না। তবে ন্যু ক্যাম্পে দেখা হতে পারে তাদের। আগামী ৯ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগের ফিরতি ম্যাচে খেলবে জুভেন্টাস-বার্সেলোনা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা