খেলা

এবার অস্কার জিতলেন সাকিব

ক্রীড়া ডেস্ক:

গত ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯২তম আসরের পুরষ্কার বিতরণ অনুষ্টান। কিন্তু সে অনুষ্ঠানে শোনা যায়নি বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। কেমন করে শোনা যাবে? তিনি তো আর সিনেমার নায়ক নয়। কিন্তু শুনতে অবাক লাগলেও সত্য যে চলচিত্রের সঙ্গে জড়িত না হয়েও অস্কার পেয়েছেন সাকিব।

সিনেমা জগতের সবচেয়ে বড় পুরস্কার ধরা হয় অস্কারকে। তবে সাকিব আল হাসানকে সিনেমার জন্য অস্কার দেয়া হচ্ছে না। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সবচেয়ে ভালো বোলিং ফিগারের জন্য সাকিবকে অস্কার পুরস্কার দিচ্ছে সিপিএল আয়োজক কমিটি।

প্রিমিয়ার লিগ ইতিহাসের সেরা পারফরমারদের পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে সিপিএল। যেহেতু ইতিহাস সেরা কিক্রেটারদের জন্য এ পুরস্কার তাই তারা এর নাম দিয়েছে ‘সিপিএল অস্কার’।

সিপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। সেসময়ই বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন সাকিব। আসরের তৃতীয় ম্যাচে ত্রিনিদাদ এন্ড টোবাগোর বিপক্ষে মাত্র ৬ রান খরচ করে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি। এরপর আরও ৬টি সিপিএল আসর মাঠে গড়ালেও এখন পর্যন্ত সাকিব আল হাসানের সেই বোলিং ফিগারটিই সেরা। আর এ কারণেই সাকিবের হাতে উঠছে ক্রিকেটের এই অস্কার।

তবে এমন খুশির দিনে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় আছেন সাকিব। এ বছরের ২৮ অক্টোবর নিষেধাজ্ঞা উঠে গেলে আবারও মাঠে দেখা যাবে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

মাদারীপুরে ৩ শীর্ষ মানবপাচারকারী গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন শীর্ষ মানবপাচারকারীকে গ্রেপ্ত...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান

মেয়াদোত্তীর্ণ টমেটো সস বিক্রির জন্য সংরক্ষণ এবং চাল ও গো-খাদ্যের মূল্যতালিকায়...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা