খেলা

পর্দা উঠল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের

ক্রীড়া ডেস্ক:

অস্ট্রেলিয়ায় বর্ণিল আয়োজনে পর্দা উঠলো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের। শুক্রবার উদ্বোধনী ম্যাচে সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নেমেছে ভারতের প্রমিলারা।

বিশ্বকাপটি টুর্নামেন্টের গেল ছয় আসরে চারবারই শিরোপা জয় করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বাকি দুটি শিরোপা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল ঘরে তুলেছে। সে হিসেবে আসরের ফেবারিটের বিপক্ষেই প্রথম ম্যাচে দেখা হচ্ছে ভারতীয় নারী ক্রিকেটারদের।

স্বাগতিকদের শিরোপার অন্যতম দাবিদার বলে মানা হলেও এবার যে কোনো দল চমক দেখাতে পারে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা।

বিশেষ করে সম্প্রতি বাংলাদেশের বাঘিনীদের পারফর্মেন্স তেমনটাই জানান দিচ্ছে। প্রস্তুতি ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বেশ চাঙা রয়েছেন সালমা খাতুনরা।

বিশ্বকাপের এই আসরে 'এ' গ্রুপে রয়েছে বাংলাদেশ। সালমাদের প্রতিপক্ষ- স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলংকা।

সূচি অনুযায়ী - পার্থে ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে টাইগ্রেসদের বিশ্বকাপ মিশন। গ্রুপপর্বে বাংলাদেশের পরের ম্যাচগুলো হবে যথাক্রমে- ২৭ ফেব্রম্নয়ারি (অস্ট্রেলিয়া), ২৯ ফেব্রম্নয়ারি (নিউজিল্যান্ড) ও ২ মার্চ (শ্রীলংকা)।

বি গ্রুপের প্রতিদন্দ্বীরা হচ্ছে - ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও থাইল্যান্ড।

প্রসঙ্গত, বিগত বিশ্বকাপে উল্লেখযোগ্য প্রাপ্তি নেই বাংলাদেশ নারী দলের। এরমধ্যে এবার কঠিন গ্রুপে তাদের অবস্থান।

২০১৪ সালে ঘরের মাঠে মাত্র দুটো ম্যাচে জিতেছিল লাল-সুবজের নারীরা। যা বিশ্বকাপে প্রাপ্তির খাতায় এ টুকুই লেখা।

তবে অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ানের প্রভাব অনেকটাই পড়েছে নারী দলে। এ জয়ে বেশ চাঙা মনোভাব নিয়েই প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে নামবে টিম টাইগ্রেস।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা