খেলা

বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার হওয়ার লড়াই, এগিয়ে কারা ? 

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে ২১ বছরের কম বয়সী খেলোয়াড়দের পারফরম্যান্স, ব্যক্তিগত দক্ষতা এবং দলের সাফল্যে অবদানের ভিত্তিতে দেওয়া হয় ফিফার সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার। এবারের আসরেও এই পুরস্কারের জন্য বেশ কয়েকজন তরুণ তারকা রয়েছেন আলোচনায়।

২০০৬ বিশ্বকাপ থেকে চালু হওয়া এই পুরস্কারের সর্বশেষ বিজয়ী আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। সর্বশেষ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ হয়েছিলেন সেরা উদীয়মান ফুটবলার। এবার নতুন প্রজন্মের কয়েকজন ফুটবলার সেই তালিকায় যুক্ত হওয়ার দৌড়ে রয়েছেন।

সবচেয়ে বেশি আলোচনায় আছেন স্পেনের দুই তরুণ তারকা লামিনে ইয়ামাল ও পাউ কুবার্সি। ইউরোপীয় চ্যাম্পিয়নদের হয়ে বিশ্বকাপের ফাইনালে উঠতে বড় ভূমিকা রেখেছেন তারা। দলের আক্রমণ ও রক্ষণে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়ে দুজনই সেরা উদীয়মান খেলোয়াড়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছেন।

এ তালিকায় রয়েছেন মেক্সিকোর গিলবার্তো মোরাও। এবারের বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে নজর কাড়েন তিনি। একই সঙ্গে মেক্সিকোর হয়ে বিশ্বকাপে মাঠে নামা সবচেয়ে কম বয়সী ফুটবলারও হয়েছেন মোরাও। ইকুয়েডরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে শুরুর একাদশে জায়গা করে নিয়ে বয়সের দিক থেকে কিংবদন্তি পেলের একটি রেকর্ড স্পর্শ করেন তিনি।

ফ্রান্সের তরুণ ফরোয়ার্ড দেজিরে দুয়েও রয়েছেন আলোচনার কেন্দ্রে। দলের গুরুত্বপূর্ণ সময়ে অবদান রেখে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। ইংল্যান্ডের সেমিফাইনালিস্ট নিকো ও'রিলিও এই পুরস্কারের সম্ভাব্য দাবিদারদের তালিকায় আছেন। তবে দলের শেষ পর্যন্ত ফাইনালে উঠতে না পারা তাদের সম্ভাবনায় কিছুটা প্রভাব ফেলতে পারে।

তবে স্পেনের ফাইনালে ওঠার পথে লামিনে ইয়ামাল ও পাউ কুবার্সির ধারাবাহিক পারফরম্যান্স তাদের অন্যদের তুলনায় কিছুটা এগিয়ে রেখেছে। শেষ পর্যন্ত কার হাতে উঠবে ফিফার সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার, তা জানতে অপেক্ষা করতে হবে বিশ্বকাপের শেষ পর্ব পর্যন্ত।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা