আর্জেন্টিনার ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহিত
খেলা

বাংলাদেশের সমর্থকদের আনন্দ দিতে চাই: আর্জেন্টিনা কোচ

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে তিনি বলেন, বাংলাদেশের সমর্থকদের আনন্দ দিতে জয় নিয়েই মাঠে নামতে চায় তার দল।

স্কালোনি বলেন, “আশা করি আজ এমন একটি ফল এনে দিতে পারব, যা তাদের আনন্দ দেবে। সেটাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ সব সময়ই আমাদের বিস্মিত করে। এত দূরে থেকেও তারা আর্জেন্টিনাকে সমর্থন করে, যা সত্যিই অসাধারণ। নিজের দেশের বাইরে অন্য দেশের মানুষকে আর্জেন্টিনার জার্সি পরে দেখতে দারুণ লাগে। এজন্য তাদের ধন্যবাদ।”

বাংলাদেশ থেকে আর্জেন্টিনার ভৌগোলিক দূরত্ব অনেক হলেও ফুটবলের মঞ্চে দুই দেশের সম্পর্ক ভিন্ন মাত্রা পেয়েছে। বিশ্বকাপসহ বিভিন্ন আন্তর্জাতিক আসরে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস বরাবরই আলোচনায় এসেছে।

আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে স্কালোনির এই মন্তব্য বাংলাদেশি আর্জেন্টিনা-সমর্থকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা